রবিবার , ১৯ অক্টোবর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ইরান, চীন ও রাশিয়া ঘোষণা করলো রেজল্যুশন ২২৩১ শেষ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৯, ২০২৫ ৩:৪৯ অপরাহ্ণ

Spread the love

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজল্যুশন ২২৩১ আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে বলে ঘোষণা দিয়েছে ইরান, চীন ও রাশিয়া। যৌথ চিঠিতে তিন দেশ জানায়, ২০২৫ সালের ১৮ অক্টোবর থেকে এই প্রস্তাবের সব ধারা ও বিধান বাতিল গণ্য হবে এবং এর মাধ্যমে ইরান ইস্যুতে নিরাপত্তা পরিষদের বিবেচনা শেষ হবে।

রেজল্যুশন ২২৩১ ২০১৫ সালে ইরান ও বিশ্বশক্তির মধ্যে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি (জেসিপিওএ) সমর্থন করেছিল। এটি ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের পথ খুলে দিয়েছিল। তবে ২০১৮ সালে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে বের হয়ে যায় এবং ২০২০ সালে নিষেধাজ্ঞা পুনর্বহালের চেষ্টা করে, যা ব্যর্থ হয়।

চিঠিতে তিন দেশ উল্লেখ করেছে, ইরান সামরিক উদ্দেশ্যে গোপনে পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে এমন পশ্চিমাদের অভিযোগ ভিত্তিহীন। জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) কখনও এর প্রমাণ পায়নি।

তিন দেশের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, রেজল্যুশন ২২৩১-এর মেয়াদ শেষ হওয়াকে সম্মান করা নিরাপত্তা পরিষদের বিশ্বাসযোগ্যতা ও বহুপাক্ষিক কূটনীতির সুরক্ষায় সহায়ক হবে। পাশাপাশি, তারা ইরানকে কেন্দ্র করে কূটনৈতিক সমাধানের জন্য উত্তেজনা কমিয়ে সংলাপের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে।

সর্বশেষ - অপরাধ