বৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

তারেক রহমানের প্রত্যাবর্তনে ৭ রুটে স্পেশাল ট্রেন চায় বিএনপি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৮, ২০২৫ ২:১৭ অপরাহ্ণ

Spread the love

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ২৫ ডিসেম্বর দেশে প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানী ঢাকায় আগত নেতাকর্মী ও সমর্থকদের যাতায়াতের সুবিধায় ৭টি রুটে স্পেশাল ট্রেন পরিচালনার আবেদন করেছে বিএনপি।

বৃহস্পতিবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রেল মন্ত্রণালয়ে এ আবেদন জমা দেন। আবেদনে উল্লেখ করা হয়, দীর্ঘ ১৮ বছর পর তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে সারা দেশ থেকে বিপুল সংখ্যক মানুষ ঢাকায় সমবেত হবেন। সে কারণে ২৪ ডিসেম্বর দিবাগত রাতে বিভিন্ন রুটে ট্রেন রিজার্ভ বা অতিরিক্ত বগি সংযুক্ত করার প্রয়োজন রয়েছে।

বিএনপি কক্সবাজার-ঢাকা, সিলেট-ঢাকা, জামালপুর-ময়মনসিংহ-ঢাকা, টাঙ্গাইল-ঢাকা, চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা, পঞ্চগড়-নীলফামারী-পার্বতীপুর-ঢাকা এবং কুড়িগ্রাম-রংপুর-ঢাকা রুটে স্পেশাল ট্রেন অথবা অতিরিক্ত বগির অনুমতির আবেদন জানিয়েছে। নির্ধারিত সরকারি নীতিমালা অনুযায়ী ভাড়া পরিশোধের কথাও আবেদনে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

অন্তর্বর্তী সরকারের ‘আখের গোছানো’ নিয়ে সামান্তা শারমিনের ক্ষোভ

অর্ধেকে নেমেছে গ্যাস সরবরাহ, চরম দুর্ভোগে সাধারণ মানুষ ও শিল্প খাত

৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বন্ধের নির্দেশ

ইউক্রেনে রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ৩২

নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি

কন্যাশিশুদের বিকাশে রাষ্ট্রকে সহায়ক শক্তি হতে হবে: ডা. জুবাইদা

৫ বছরে ৪ কোটি নারী পাবেন ‘ফ্যামিলি কার্ড’: প্রধানমন্ত্রী তারেক রহমান

তেল আবিবে কাঁপন ধরানো ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

নেপালে বন্যায় ধ্বংস, ২০ হাজার পরিবারকে পুনর্বাসনের উদ্যোগ

নরেন্দ্র মোদীর অভিনন্দন: তারেক রহমানের নেতৃত্বে অবিস্মরণীয় জয়