রবিবার , ১৩ অক্টোবর ২০২৪ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৩, ২০২৪ ৮:১৭ পূর্বাহ্ণ

Spread the love

শনিবার (১২ অক্টোবর) রাতে চট্টগ্রাম মহানগরীর সদরঘাটের পূর্ব মাদারবাড়ি এলাকা থেকে কক্সবাজার পেকুয়া উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে র‍্যাব। কক্সবাজারের পেকুয়ায় শিক্ষক মোহাম্মদ আরিফ হত্যার ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর অধিনায়ক এইচএম সাজ্জাদ। গ্রেপ্তারের পর তাকে চট্টগ্রাম থেকে কক্সবাজার নিয়ে যাওয়া হচ্ছে বলে জানান তিনি।

এর আগে, গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে চট্টগ্রাম মহানগরের আন্দরকিল্লা এলাকা থেকে মো. রুবেল খান নামের এক যুবককে গ্রেপ্তার করে র‍্যাব। অপহরণ ও হত্যাকাণ্ডের প্রাথমিক পরিকল্পনাকারীদের মধ্যে রুবেল অন্যতম। রুবেল এ হত্যাকাণ্ড ও মুক্তিপণ আদায়ের সঙ্গে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন। এই রুবেলই সরাসরি অপহৃতের স্বজনদের নিকট অপহৃতের মোবাইল থেকে দফায় দফায় কল দিয়ে ৩৫ লাখ ও পরে ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে র‍্যাব উপজেলা যুবলীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে পেকুয়া সদরের ফায়ার সার্ভিসের সামনে থেকে অজ্ঞাত ৮-৯ জন অস্ত্রধারী সন্ত্রাসী জোরপূর্বক শিক্ষক আরিফকে তুলে নিয়ে যায়। এরপর থেকে অপহরণকারীরা মুক্তিপণ দাবি করে। পরে নিখোঁজের ১৩ দিন পর ১১ অক্টোবর অপহৃত শিক্ষকের মরদেহ মেলে তার নিজ বাড়ির পরিত্যক্ত পুকুরে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ডক্টরেট ডিগ্রি পেলেন ড. মুহাম্মদ ইউনূস; জাপান সফরে গুরুত্বপূর্ণ অর্জন

দুবাইয়ে ৭৩ বাংলাদেশির সম্পদের তথ্য চাইবে দুদক

বিজয় দিবসে রাজারবাগে শহীদ পুলিশদের শ্রদ্ধা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনা করছে ভারত

মেট্রোরেলের চলাচলের সময় বৃদ্ধির সিদ্ধান্ত

রাষ্ট্রপতির বঙ্গভবনে ওঠার প্রস্তুতি সম্পন্ন

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে এয়ারবাসের নির্বাহী ভাইস প্রেসিডেন্টের বৈঠক

আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্ত: ৭ জনের মৃত্যু

শাহবাগে ফিরেছে ইনকিলাব মঞ্চ, অবরোধ ও স্লোগান

কারাগারে অনিয়ম ও দুর্নীতির চিত্র: টাকার বিনিময়ে মেলে সব সুবিধা