বুধবার , ২২ এপ্রিল ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত বাসভাড়া বাড়বে না

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২২, ২০২৬ ৬:৩৫ পূর্বাহ্ণ

Spread the love

জ্বালানি তেলের দাম বাড়ার পরও এখনই বাসভাড়া বৃদ্ধি না করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। সংগঠনটির মহাসচিব সাইফুল আলম এক বিজ্ঞপ্তিতে জানান, সরকারের আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত বিদ্যমান ভাড়াই বহাল থাকবে।

বিজ্ঞপ্তিতে পরিবহন মালিকদের বর্তমান ভাড়া চার্ট অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় না করার জন্য কঠোরভাবে বলা হয়েছে।

এর আগে রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ে বাসভাড়া পুনর্নির্ধারণ নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সংশ্লিষ্ট কর্মকর্তা ও পরিবহন মালিক-শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বিআরটিএ চেয়ারম্যান জানান, ভাড়া পুনর্নির্ধারণের একটি খসড়া প্রস্তুত করা হয়েছে, যা শিগগিরই মন্ত্রণালয় চূড়ান্ত করবে। এরপর নতুন ভাড়ার হার ঘোষণা করা হবে।

উল্লেখ্য, সম্প্রতি সরকার ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়িয়েছে, যা ইতোমধ্যে কার্যকর হয়েছে। তবে নতুন ভাড়া নির্ধারণ না হওয়া পর্যন্ত আগের হারেই গণপরিবহন চলবে বলে জানানো হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

২০০০ কোটি টাকা পাচারের অভিযোগে দুদকের জালে সাবেক হাইকমিশনার মুনা

ঢাকা সিটির আরও ৬ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

সরকারি প্রশিক্ষণে ভাতা ও সম্মানি দ্বিগুণ

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস

বিশ্বকাপ শেষে ইমাম হবেন মরক্কোর তারকা

মিয়ানমারে বিমান থেকে বোমা ও দফায় দফায় বিস্ফোরণ: কেঁপে উঠছে কক্সবাজার সীমান্ত, বিজিবি সতর্ক

ইরানের শান্তি প্রস্তাব নিয়ে ট্রাম্পকে আরব নেতাদের অনুরোধ: ইসরায়েলের উদ্বেগ

আওয়ামী লীগের ভুল স্বীকার: ‘দেশে রাজনৈতিক পরিবেশ এলে সিদ্ধান্ত’ – ওবায়দুল কাদের

পরিস্থিতি স্বাভাবিক হলে সব ধরনের ভারতীয় ভিসা চালু হবে

বিদায়ী পররাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে মুশফিকুল আনসারীর গুরুতর অভিযোগ