বুধবার , ১ অক্টোবর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

আদালত থেকে পালানো শরিফুল অবশেষে গ্রেফতার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১, ২০২৫ ৩:৩৬ অপরাহ্ণ

Spread the love

ঢাকার আদালত থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি শরিফুল ইসলামকে (২২) ফের গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে ফেনী রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শরিফুল রাজধানীর খিলগাঁও থানার কিশোর জিসান হোসেন হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। মামলাটি বর্তমানে ঢাকার ৩য় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে সাক্ষ্যগ্রহণের পর্যায়ে রয়েছে। তিনি দিনাজপুরের নবাবগঞ্জ থানার হরিপুর গ্রামের মৃত শফিক আহম্মেদের ছেলে।

এর আগে গত ১৯ জুন ঢাকার আদালতের এজলাস থেকে হাজতখানায় নেওয়ার সময় পুলিশকে আঘাত করে হাতকড়া খুলে পালিয়ে যান শরিফুল। এ ঘটনায় হাজতখানার ইনচার্জ রিপন মোল্লা বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা করেন।

বুধবার গ্রেফতারের পর শরিফুলকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে কারাগারে আটক রাখার আবেদন জানান। আদালত আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ করবে না

অন্তর্বর্তী সরকারের সাফল্যের চেয়ে ব্যর্থতাই বেশি: টিআইবি

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় কিরাতে দ্বিতীয় হলেন বাংলাদেশের আবু ইউসুফ

খালেদা জিয়ার জানাজায় বিশেষ মেট্রোট্রেন সার্ভিস চালাবে ডিএমটিসিএল

যুক্তরাষ্ট্র ও কানাডা সফর শেষে শুক্রবার দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান ঃ ওয়াকার-উজ-জামান

স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যা: গ্রেপ্তার ৪

কুয়াশায় ঢাকা–মাওয়ায় বাস–ট্রাক সংঘর্ষ, আহত ১০

আসছে শৈত্যপ্রবাহ, ৬ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা

মালিতে বিদ্রোহীদের ভয়াবহ হামলা: প্রতিরক্ষামন্ত্রী নিহত

নেইমারকে নিয়ে ব্রাজিল প্রেসিডেন্টের ‘ওয়ার্ক ফ্রম হোম’ রসিকতা