রবিবার , ১৯ অক্টোবর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

দেশজুড়ে অগ্নিকাণ্ড তদন্তে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে কমিটি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৯, ২০২৫ ৩:০৪ অপরাহ্ণ

Spread the love

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণির নেতৃত্বে সাত সদস্যের একটি কোর কমিটি গঠন করেছে সরকার।

রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির জরুরি বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম।

তিনি জানান, প্রয়োজনে কমিটিতে সদস্য সংখ্যা ১২ থেকে ১৪ জন পর্যন্ত বাড়ানো হতে পারে। কমিটিকে আগামী ৫ নভেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ফারুক-ই-আজম বলেন, তদন্তে দেখা হবে—আগুন লাগার ঘটনায় কোনো নাশকতার উপাদান ছিল কিনা, আগুন আরও দ্রুত নির্বাপন করা সম্ভব ছিল কিনা, এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অবহেলা বা দায় ছিল কিনা। পাশাপাশি, সরকারি সংস্থাগুলোর সক্ষমতা ও সীমাবদ্ধতাও বিশ্লেষণ করা হবে।

তিনি আরও বলেন, “আগুন লাগার ঘটনায় প্রযুক্তিগত সক্ষমতা ও অক্ষমতা নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। সিভিল এভিয়েশনে ফায়ার সেফটি থাকলেও নির্বাপনের সক্ষমতা পর্যাপ্ত ছিল না—এ বিষয়টিও খতিয়ে দেখা হবে।”

উল্লেখ্য, শনিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। টানা ২৭ ঘণ্টা পর রবিবার বিকেলে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। এতে শত শত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

এর আগে, গত বৃহস্পতিবার চট্টগ্রাম ইপিজেডের একটি কারখানা এবং একই রাতে টাঙ্গাইলের ঘাটাইলে একটি সূতার মিলে আগুন লাগে। এছাড়া ১৪ অক্টোবর মিরপুরের রূপনগরে কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শিক্ষা খাতে আমূল পরিবর্তনের রোডম্যাপ: সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা

ঈদযাত্রায় ডিএমপি’র কঠোর নির্দেশনা: অতিরিক্ত ভাড়া ও হয়রানি বন্ধে হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রকে কঠোরভাবে হুঁশিয়ার করল ইরান

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক কোনো ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আনন্দমিছিল নয়, দোয়া ও প্রার্থনায় অংশ নিতে আহ্বান বিএনপির

দাম বাড়ায় পশ্চিমবঙ্গে বাংলাদেশি ইলিশের বিক্রি নেই

সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার পাহাড়

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

নির্বাচনের অর্থ বরাদ্দে কার্পণ্য নেই: অর্থ উপদেষ্টা

বিসিবির নির্বাচন অক্টোবরে, কোচিং ও বিপিএলে বড় পরিবর্তন