বৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫ | ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

র‌্যাগিংয়ের শাস্তি: বহিষ্কার ৩, শোকজ ৯ শিক্ষার্থী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৭, ২০২৫ ৭:১৮ পূর্বাহ্ণ

Spread the love

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) র‌্যাগিংয়ের ঘটনায় কঠোর ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়ায় বাংলা বিভাগের তিন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া পরোক্ষভাবে জড়িত নয় শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় বিষয়টি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন।

তদন্তে দেখা গেছে, বাংলা বিভাগের ১৬তম ব্যাচের মোট ১২ জন শিক্ষার্থী র‌্যাগিংয়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিলেন। এর মধ্যে আব্দুল্লাহ আল মামুন ও রাফি আহমেদকে দুই শিক্ষাবর্ষের জন্য এবং আজিজুল হাকিমকে এক শিক্ষাবর্ষের জন্য বহিষ্কার করা হয়েছে।

পরোক্ষভাবে জড়িত নয় শিক্ষার্থী—মনিরুজ্জামান, গোলাম মোর্শেদ তামি, মেঘনাথ রায়, মাসুদ রানা, সাইদুর রহমান শাকিল, সুজন মিয়া, আকরাম আলি, ফাহিম ইসলাম ও ফরাদ হোসেন—কে সতর্ক নোটিশ দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের অভিভাবকদের বিষয়টি অবহিত করা হবে।

উপাচার্য জানান, র‌্যাগিং ও যৌন নিপীড়নের বিষয়ে বিশ্ববিদ্যালয় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত তদন্ত ও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ২৩ নভেম্বর রাতের ঘটনায় বিজয়-২৪ হলের ছাদে ডেকে নিয়ে বাংলা বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী দীন ইসলামকে মারধর করা হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে বিশ্ববিদ্যালয়জুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং দ্রুত বিচার দাবি ওঠে।

প্রশাসন জানিয়েছে, র‌্যাগিং নির্মূলে নজরদারি আরও বাড়ানো হবে এবং সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হবে

সর্বশেষ - অপরাধ