বুধবার , ১৭ সেপ্টেম্বর ২০২৫ | ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সব টেন্ডার অনলাইনে, ‘মাফিয়া’ নিয়ন্ত্রণে নতুন আইন আসছে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৭, ২০২৫ ১২:২৪ অপরাহ্ণ

Spread the love

সরকারি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে সব প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া এখন থেকে অনলাইনে পরিচালিত হবে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভা-পরবর্তী ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, “টেন্ডার অনিয়ম বন্ধে আইন প্রণয়ন চূড়ান্ত হয়েছে, আগামী সপ্তাহেই গেজেট প্রকাশ করা হবে।”

নতুন আইনের ফলে রেল, জ্বালানি ও অন্যান্য খাতে একচেটিয়া ব্যবসা নিয়ন্ত্রণকারী কিছু প্রতিষ্ঠানের আধিপত্য বন্ধ হবে বলেও মন্তব্য করেন তিনি।

ড. মাহমুদ আরও বলেন, “যোগ্য প্রতিষ্ঠানকেই কাজ দেওয়া হবে। ঋণ খেলাপি বা অতীতে অনিয়মে জড়িত প্রতিষ্ঠান দরপত্রে অংশ নিলেও তারা নির্বাচিত হবে না।”

তিনি জানান, প্রকল্প বাস্তবায়নের প্রতিটি স্তরে স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার ‘নীরব বিপ্লব’ ঘটিয়েছে। তবে এতে দুর্নীতি বন্ধ হলেও প্রকল্প পরিচালকের দায়িত্ব নিতে আগ্রহ হারাচ্ছেন অনেকে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ ও ভারতের সীমান্ত বৈঠকে শান্তি ও সহযোগিতা জোরদারের অঙ্গীকার

শান্তি ও সহনশীলতার রাজনীতি প্রতিষ্ঠার আহ্বান ড. মঈন খানের

ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

২৬ ঘণ্টা পর শাহজালাল বিমানবন্দরের আগুন সম্পূর্ণ নিভেছে

করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে

রাষ্ট্রপতির ভাষণ: পুলিশ সংস্কার ও আইন-শৃঙ্খলা রক্ষায় নতুন রোডম্যাপ

সালমান-আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

ইরানে ইসরায়েলের হামলা গুরুত্বপূর্ণ স্থানের তথ্য প্রকাশ

ইরানে ইসরায়েলের হামলা: গুরুত্বপূর্ণ স্থানের তথ্য প্রকাশ

ট্রাম্পের হুঙ্কার: ‘চুক্তি হোক বা না হোক, জয় আমাদেরই’

মিটফোর্ডে সোহাগ হত্যাকাণ্ড: ডিএমপি’র দাবি, চোরাই তারের ব্যবসা নিয়েই খুন