মঙ্গলবার , ১৭ জুন ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ঐকমত্য কমিশনের সংলাপে জামায়াতের অংশ নেওয়ার আশা প্রকাশ করলেন প্রেস সচিব

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১৭, ২০২৫ ৫:১৮ অপরাহ্ণ

Spread the love

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আগামীকাল বুধবারের (১৮ জুন) আলোচনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী অংশ নেবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আজ মঙ্গলবার (১৭ জুন) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে শফিকুল আলম বলেন, “জামায়াতে ইসলামীর সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা মনে করছি, আগামীকালের আলোচনায় তারা অংশ নেবে।”

সরকার ও জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম পক্ষপাতদুষ্টের অভিযোগ প্রসঙ্গে শফিকুল আলম জোর দিয়ে বলেন, “আমরা সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান ধরে রাখার চেষ্টা করছি। গণ–অভ্যুত্থানে অংশ নেওয়া প্রতিটি রাজনৈতিক দলের গুরুত্ব আমাদের কাছে সমান। আমরা মনে করছি, ঐকমত্য কমিশন নিরপেক্ষ অবস্থান ধরে রাখছে। সংস্কার বাস্তবায়নে ঐকমত্য কমিশনের চলমান আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

গণ–অভ্যুত্থানে অংশ নেওয়া প্রতিটি দলের প্রতি সরকার নিরপেক্ষ দাবি করে শফিকুল আলম আরও বলেন, “সবার প্রতি আমরা সমানভাবে নিরপেক্ষ। জামায়াতে ইসলামী আজকের আলোচনায় কেন অংশ নেয়নি সেটা আমরা জানি না। তবে তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। আগামীকাল তারা অংশ নেবেন বলে মনে করছি।”

এর আগে আজ দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের অসমাপ্ত আলোচনা শুরু হয়। এই আলোচনায় জামায়াতে ইসলামী অংশ নেয়নি।

এ বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের একটি সূত্র জানায়, আজকের বৈঠকে জামায়াত থাকবে না—এ বিষয়ে দলটির পক্ষ থেকে জানানো হয়। কারণ হিসেবে দলটি বলেছে, প্রধান উপদেষ্টার লন্ডন সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর যৌথ ঘোষণার মাধ্যমে জামায়াতকে ‘ইগনোর’ করা হয়েছে বলে মনে করে দলটি। এর প্রতিবাদ হিসেবে তারা আজকের বৈঠকে যোগ দেবে না।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

সেনা অভিযানে বিএনপি নেতার মৃত্যু: জীবননগরে উত্তেজনা

দেশকে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক প্রধানমন্ত্রীর

বস্তিবাসীদের জন্য মানসম্মত শিক্ষা ও চিকিৎসার প্রতিশ্রুতি: তারেক রহমান

নির্বাচনের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া: আজ মিডিয়ার মুখোমুখি হচ্ছেন তারেক রহমান

বিএনপিতে বিভেদরোধে সতর্ক থাকার আহ্বান মির্জা ফখরুলের

তারেক রহমানের প্রত্যাবর্তন: সম্ভাবনা ও বহুমুখী চ্যালেঞ্জে বিএনপি

অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা: ড. কামাল

শেখ হাসিনার বক্তব্যকে গুরুত্ব দিচ্ছে না সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাজেটে ফ্যামিলি কার্ডে বড় বরাদ্দের ঘোষণা প্রধানমন্ত্রীর