সোমবার , ১ ডিসেম্বর ২০২৫ | ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ইমরান খান নিরাপদেই আছেন’—গুজব নাকচ পিটিআইয়ের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১, ২০২৫ ৫:২৮ পূর্বাহ্ণ

Spread the love

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর গুজব সরাসরি নাকচ করেছেন পিটিআই–এর সিনেটর খুররম জিশান। তিনি জানান, ইমরান খান জীবিত আছেন এবং এখনো রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারেই বন্দি রয়েছেন।

এএনআই–কে দেওয়া সাক্ষাৎকারে জিশান দাবি করেন, ইমরান খানের বিপুল জনপ্রিয়তায় বর্তমান সরকার আতঙ্কিত। তাই তাকে দীর্ঘ সময় ধরে সম্পূর্ণ আইসোলেশনে রাখা হচ্ছে এবং কোনো ছবি–ভিডিও বাইরে যেতে দেওয়া হচ্ছে না।

তিনি আরও জানান, গত এক মাস ধরে ইমরানের সঙ্গে পরিবার, আইনজীবী বা দলের শীর্ষ নেতাদের কাউকেই দেখা করতে দেওয়া হয়নি—যা মানবাধিকার লঙ্ঘনের শামিল। আফগানিস্তানের কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ছড়ানো ‘হত্যার গুজব’ও ভিত্তিহীন বলে নিশ্চিত করেন তিনি।

ইমরান খানের সঙ্গে সমঝোতার বিষয়ে জিশান বলেন, সরকার তাকে দেশ ছেড়ে চলে যাওয়ার প্রস্তাব দিয়েছে; শর্ত ছিল নীরব থাকা। কিন্তু আপসহীন নেতৃত্বের প্রতীক হিসেবে কোনো চুক্তি বা আপসেই রাজি নন ইমরান খান।

সূত্র: এনডিটিভি

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সীমান্তে বিএসএফের আগ্রাসন আর বরদাস্ত নয়: এনসিপি’র হুঁশিয়ারি

বিনিয়োগনির্ভর অর্থনীতির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী

রমজান ঘিরে খাদ্যসংকটের আশঙ্কা নেই—বাণিজ্যমন্ত্রী

ইরানের সঙ্গে চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর কোনো উপায় নেই: ট্রাম্প

সাইফ আলি খান আইসিইউতে

ভিমরুলের কামড়ে বাবা-মেয়ের পর শিশু ছেলেরও  মৃত্যু

এনসিপির জরুরি সংবাদ সম্মেলন: নির্বাচনী আপিল ও বর্তমান পরিস্থিতি

লালকেল্লা বিস্ফোরণের মূল সন্দেহভাজন চিকিৎসক উমর নবি

হামলা সত্ত্বেও ১২ তারিখেই নির্বাচন চান জাবের: ইনকিলাব মঞ্চের ঘোষণা

সৌদিতে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার