মঙ্গলবার , ১১ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সিলেটে গুরুত্বপূর্ণ স্থাপনা ও রেললাইনে নাশকতার পরিকল্পনা ভাঙলো পুলিশ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১১, ২০২৫ ১:৫৬ অপরাহ্ণ

Spread the love

সিলেটে গুরুত্বপূর্ণ স্থাপনা ও রেললাইনে নাশকতার পরিকল্পনা ভেঙে দিয়েছে পুলিশ, এ ঘটনায় আটক করা হয়েছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ৫ নেতাকর্মীকে। মঙ্গলবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন—ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কাবিলুর রহমান সোহেল (২৪), পশ্চিম ফরিদপুর গ্রামের মিনহাজ উদ্দিন মাহিন (২০), পূর্ব ফরিদপুর গ্রামের সায়মন আহমদ (২০), কায়েস্তগ্রামের মুহিবুল ইসলাম কাওসার এবং হবিগঞ্জের বাহুবল থানার সিজিল চৌধুরী

ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, আটককৃতরা মাইজগাঁও রেলস্টেশন, উপজেলা পরিষদ, শাহজালাল সারকারখানা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় ককটেল বিস্ফোরণ ও রেললাইন খুলে নাশকতা ঘটানোর পরিকল্পনা করেছিল।

পুলিশ গোপন সংবাদ পেয়ে সোমবার গভীর রাতে ফেঞ্চুগঞ্জ থানার কচুয়াবহর এলাকায় চেকপোস্ট পরিচালনা করে কাবিলুর রহমান সোহেলকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে অন্যান্য চারজনকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে সোহেল জানিয়েছেন, যুক্তরাষ্ট্র প্রবাসী নিউইয়র্ক যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমানের নির্দেশ ও অর্থায়নে তারা নাশকতার পরিকল্পনা করেছিল। তাদের লক্ষ্য ছিল, বৃহস্পতিবারের লকডাউন কর্মসূচির সময় বড় ধরনের নাশকতা ঘটানো ও গুরুত্বপূর্ণ স্থাপনায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ভীতি সৃষ্টি করা

আটককৃতদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা ও চেষ্টার অপরাধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। তাদের কাছ থেকে ককটেল তৈরির সরঞ্জাম, স্কচটেপ, টোপকাটা, মারবেল, বালতিসহ অন্যান্য সামগ্রী জব্দ করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তারেক রহমানের সংবর্ধনায় যোগ দিতে গিয়ে বাস দুর্ঘটনা, আহত ৩২

পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১২ কোটি টাকা

তারেক রহমানের সঙ্গে ব্রাজিল ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মার্কিন প্রেসিডেন্টের বৈঠকের প্রস্তাব সরাসরি নাকচ করল ইরান

১০ নভেম্বরের পরই দেশে নামবে শীত

সাদুল্লাপুরে বৃদ্ধাকে ধর্ষণের প্রধান আসামি ঢাকায় গ্রেফতার

জোড়া গোলে স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল

বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব দেশ পুনর্গঠন করা: তারেক রহমান

ডাকসু নির্বাচনে একদিনের ছুটি, ৮ ও ১০ সেপ্টেম্বর ক্লাস চলবে

মাদুরোকে আটক ও যুক্তরাষ্ট্রের অভিযান নিয়ে যা জানা গেল