মঙ্গলবার , ২৮ অক্টোবর ২০২৫ | ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

শ্রীপুরে ঝুট গুদামে অগ্নিকাণ্ড, দুই ঘণ্টায় নিয়ন্ত্রণে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৮, ২০২৫ ৫:৫৯ পূর্বাহ্ণ

Spread the love

গাজীপুরের শ্রীপুর উপজেলার দক্ষিণ ভাংনাহাটি এলাকায় একটি ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোররাতে আগুন লাগার পর শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

শ্রীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মাহমুদুল হাসান জানান, শ্রীপুর পৌরসভার দক্ষিণ ভাংনাহাটি এলাকায় কামাল সরকারের মালিকানাধীন ‘কামাল এন্টারপ্রাইজ’ নামের ঝুট গুদামটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে এবং ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনে গুদামের বিপুল পরিমাণ ঝুটপাট সামগ্রী পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত