রবিবার , ৩০ নভেম্বর ২০২৫ | ২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

কায়রোসে হামলা: নিরাপদ আছেন কি বাংলাদেশি নাবিকরা?

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ৩০, ২০২৫ ৪:১৮ পূর্বাহ্ণ

Spread the love

মিশরের সুয়েজ বন্দর থেকে রাশিয়ার নভোরোসিস্ক বন্দরে ক্রুড অয়েল তুলতে যাচ্ছিল চীনা ট্যাঙ্কার ‘এমটি কায়রোস’। কৃষ্ণসাগর অতিক্রমকালে তুরস্কের জলসীমায় জাহাজটি ইউক্রেইনের ড্রোন বোট থেকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়। দুই ঘণ্টার মধ্যে জাহাজটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

তুরস্কের কোস্ট গার্ড দ্রুত গিয়ে আগুনে ঘেরা জাহাজ থেকে ২৫ জন নাবিককে জীবিত উদ্ধার করে। তাদের মধ্যে চারজন বাংলাদেশি—চতুর্থ প্রকৌশলী মাহফুজুল ইসলাম, অয়েলার হাবিবুর রহমান, পাম্পম্যান আসগর হোসাইন ও ডেক ক্যাডেট আল আমিন হোসেন। বাকি নাবিকদের মধ্যে ১৯ জন চীনা এবং দুইজন মিয়ানমার ও ইন্দোনেশিয়ার।

উদ্ধার পাওয়া বাংলাদেশি প্রকৌশলী মাহফুজুল ইসলাম জানান, প্রথম ক্ষেপণাস্ত্রটি জাহাজের প্রপেলারে আঘাত করে এবং দ্বিতীয়টি ইঞ্জিন কক্ষের ফুয়েল ট্যাংকে লাগলে বিস্ফোরণ ঘটে। আগুন লাগার পর ক্যাপ্টেন তুর্কি কোস্ট গার্ডের সঙ্গে যোগাযোগ করেন এবং সবাইকে দ্রুত সরিয়ে নেওয়া সম্ভব হয়।

হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর সব নাবিক এখন ইজমিত শহরে কোস্ট গার্ডের হেফাজতে আছেন। তবে হামলার ‘মানসিক দুঃসহ অভিজ্ঞতা’ কাটিয়ে উঠতে পারেননি তারা।

জাহাজটি বাহ্যিকভাবে চীনা বলে পরিচিত হলেও এটি রাশিয়ার তথাকথিত ‘ছায়া বহর’-এর অংশ বলে ধারণা করছেন নাবিকরা। রাশিয়ার ক্রুড অয়েল বিভিন্ন দেশে পৌঁছে দেওয়াই এর প্রধান দায়িত্ব ছিল।

রয়টার্স জানিয়েছে, ওই সময় ‘বিরাত’ নামের আরেকটি ট্যাঙ্কারেও ইউক্রেইনের নৌ-ড্রোন হামলা হয়েছে। কর্মকর্তাদের পাঠানো ভিডিওতে দুই ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণের দৃশ্য দেখা গেছে। এতে রাশিয়ার তেল পরিবহন ব্যবস্থা বড় ধাক্কা খাবে বলে মন্তব্য করেছেন ইউক্রেইনের এক গোয়েন্দা কর্মকর্তা।

হামলায় রাশিয়া প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও ইউক্রেইন দীর্ঘদিন ধরে রাশিয়ার ‘ছায়া বহর’ বন্ধে আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে আসছে।

বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, আহত চার বাংলাদেশি নাবিক নিরাপদে আছেন এবং তাদের বিষয়ে নিয়মিত খোঁজ রাখা হচ্ছে।

সর্বশেষ - অপরাধ