মঙ্গলবার , ২১ জুলাই ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২১, ২০২৬ ৮:২২ পূর্বাহ্ণ

Spread the love

মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট গঠন ও অনিয়মের মাধ্যমে অতিরিক্ত অর্থ আত্মসাৎ এবং প্রবাসীদের প্রতারিত করার অভিযোগে ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। গত রবিবার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রাশিদা আক্তার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়, যা গত সোমবার (২০ জুলাই, ২০২৬) প্রকাশ পায়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, উল্লিখিত এজেন্সিগুলোর বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬, ৪২০, ৩৮৫, ৩৮৬, ৪২৭ ও ৩৪ ধারায় আদালতে সুনির্দিষ্ট অভিযোগপত্র (চার্জশিট) দাখিল ও গৃহীত হয়েছে। বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন-২০১৩ এবং সংশোধিত আইন-২০২৩-এর শর্তাবলী লঙ্ঘনের দায়ে উক্ত আইনের ১৩ ধারা অনুযায়ী জনস্বার্থে এসব প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়েছে। ইউনিক ইস্টার্ন, ক্যাথারসিস ইন্টারন্যাশনাল, রাব্বি ইন্টারন্যাশনাল, গ্যালাক্সি করপোরেশন ও অরবিটাল এন্টারপ্রাইজের মতো প্রভাবশালী ৪৯টি এজেন্সির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে এই কঠোর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হলো।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

নামসর্বস্ব চালের বিক্রি বন্ধে কঠোর হচ্ছে সরকার, বাজার থেকে সরাতে তিন ধাপের উদ্যোগ

জবি প্রক্টরের গাড়িতে হামলার প্রতিবাদে তাঁতিবাজার মোড় অবরোধ

সিলেটে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা

পে স্কেলের সর্বশেষ অবস্থা জানালেন অর্থ উপদেষ্টা

নির্বাচন নিয়ে শঙ্কা এখনো রয়ে গেছে: গয়েশ্বর চন্দ্র রায়

৭৫ দেশের নাগরিকদের জন্য মার্কিন ভিসা স্থগিতের ঘোষণা

জামিনে মুক্তি পেলেন সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন

জবি দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পাচ্ছে সেনাবাহিনী, জানালেন উপাচার্য

২৫ দিন পর সচল ইস্টার্ন রিফাইনারি: উৎপাদন শুরু, স্বস্তিতে জ্বালানি খাত