বৃহস্পতিবার , ১২ জুন ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ডোনাল্ড ট্রাম্পের ‘গোল্ড কার্ড’ চালু: ৫ মিলিয়ন ডলারে মিলবে মার্কিন নাগরিকত্ব?

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১২, ২০২৫ ৩:৩৩ পূর্বাহ্ণ

Spread the love

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ফেব্রুয়ারিতে বিদেশিদের কাছে ৫ মিলিয়ন ডলারের বিনিময়ে ‘গোল্ড কার্ড’ বিক্রির ঘোষণা দিয়েছিলেন। ট্রাম্প সেই সময় জানিয়েছিলেন, এই কার্ড কেনার মাধ্যমে ধনী ব্যক্তিরা যুক্তরাষ্ট্রে বসবাসের সুযোগ পাবেন এবং পরবর্তীতে তাদের নাগরিকত্ব পাওয়ার পথও সুগম হবে। তারই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১২ জুন) তিনি ‘গোল্ড কার্ড’ বিক্রির জন্য ওয়েবসাইট চালু করেছেন। খবর হিন্দুস্তান টাইমসের।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সরকার সমর্থিত ‘ট্রাম্পকার্ড ডট কম’ নামে এই ওয়েবসাইটটি চালু হয়েছে। এখন থেকে ‘গোল্ড কার্ড’ কিনতে আগ্রহীরা আবেদন করতে পারবেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, “৫ মিলিয়ন ডলারের ‘ট্রাম্প কার্ড’ আসছে! হাজার হাজার মানুষ আমাকে কল করছে এবং জানতে চাইছে তারা এই কার্ডের জন্য কীভাবে আবেদন করবে।”

গত ২৫ ফেব্রুয়ারি ট্রাম্প, যুক্তরাষ্ট্রে বিদেশি বিনিয়োগকারীদের জন্য ইবি-৫ ভিসার পরিবর্তে নতুন একটি ‘গোল্ড কার্ড’ চালুর ঘোষণা দেন। ট্রাম্প সেই সময় সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্রে বড় অঙ্কের বিনিয়োগ করে কর্মসংস্থান তৈরি করলে ইবি-৫ ভিসার আওতায় স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ মেলে। তবে নতুন ‘গোল্ড কার্ড’ এই প্রক্রিয়াকে আরও সহজ করবে।

ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, গোল্ড কার্ডের মূল্য হবে প্রায় ৫ মিলিয়ন ডলার এটি গ্রিন কার্ডের মতোই কাজ করবে, তবে নাগরিকত্ব পাওয়ার বিষয়টিও সহজ হয়ে যাবে। ট্রাম্প বলেন, “ধনী ব্যক্তিরা এই কার্ড কিনে আমাদের দেশে আসতে পারবেন। এটি ঝড়ের গতিতে বিক্রি হবে। এটি লুফে নেওয়ার মতো সুযোগ।”

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সিলেটে ভাঙা সাদা পাথর নিলামে, অংশ নিতে আহ্বান

শহীদ বুদ্ধিজীবী দিবসে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

এনসিটি ইজারা বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা

বিমানবন্দরে হাজিদের ১৫০ লাগেজ কেটে মালামাল চুরির বিষয়টি অসত্য: বিমান প্রতিমন্ত্রী

জাতীয় সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে: নাহিদ ইসলাম

⚖️ দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

ডালিয়ান থেকে বেইজিং যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশকে গড়তে হলে পারস্পরিক আস্থার পরিবেশ জরুরি; প্রধান উপদেষ্টা

এনআইডি সেবা সহজীকরণে মাঠ পর্যায়ে জন্মতারিখ সংশোধনসহ একাধিক প্রস্তাব ইসির

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ১১৬২