বুধবার , ১ অক্টোবর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

দুর্গাপূজায় আজ থেকে চার দিনের ছুটি শুরু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১, ২০২৫ ২:৪৫ পূর্বাহ্ণ

Spread the love

আজ বুধবার (১ অক্টোবর) থেকে শুরু হয়েছে টানা চার দিনের ছুটি। শারদীয় দুর্গাপূজার সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে শনিবার (৪ অক্টোবর) পর্যন্ত অফিস-আদালত ও ব্যাংক বন্ধ থাকবে। রবিবার (৫ অক্টোবর) থেকে পুনরায় শুরু হবে স্বাভাবিক কার্যক্রম।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ১ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি, ২ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে ছুটি এবং ৩ ও ৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি। এভাবে কর্মীরা টানা চার দিনের ছুটি উপভোগ করবেন। তবে অনেক বেসরকারি প্রতিষ্ঠানে শনিবার অফিস খোলা থাকায় সেসব কর্মীরা একদিন কম ছুটি পাবেন।

জরুরি সেবাগুলো এই ছুটির বাইরে রাখা হয়েছে। বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা, ডাক ও টেলিযোগাযোগ এবং ইন্টারনেট সেবা স্বাভাবিকভাবেই চলবে। হাসপাতাল, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনের সঙ্গে সংশ্লিষ্টরা ছুটির আওতামুক্ত থাকবেন।

এদিকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দুর্গাপূজাসহ বিভিন্ন ধর্মীয় উৎসব উপলক্ষে ২৬ সেপ্টেম্বর থেকেই ছুটিতে রয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) জানিয়েছে, রবিবার সকাল ১০টা থেকে স্বাভাবিকভাবে লেনদেন শুরু হবে। একই দিন ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানগুলোও খুলবে।

সর্বশেষ - অপরাধ