বৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

তারেক রহমানের প্রত্যাবর্তনে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৫, ২০২৫ ৩:২২ পূর্বাহ্ণ

Spread the love

দীর্ঘ প্রায় দেড় যুগ পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে রাজধানীজুড়ে জোরদার করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। তার আগমনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

বুধবার সন্ধ্যা থেকেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোকে কয়েক স্তরের নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়। তার যাতায়াতের পুরো রুটজুড়ে বিশেষ এসকর্ট, একাধিক চেকপোস্ট ও নজরদারি বাড়ানো হয়েছে। গুলশান, বনানী ও বারিধারা এলাকায় অন্তত নয়টি চেকপোস্ট বসানো হয়েছে, প্রয়োজনে সংখ্যা আরও বাড়ানো হবে।

নিরাপত্তার অংশ হিসেবে বিমানবন্দর থেকে তারেক রহমানের গাড়িবহরকে ঘিরে বিশেষ বলয় তৈরি করা হয়েছে। তার জন্য আগেই একটি বুলেটপ্রুফ গাড়ির ব্যবস্থা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নির্ধারিত সূচি অনুযায়ী, তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি সিলেট হয়ে সকাল ১১টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে দলের শীর্ষ নেতারা তাকে স্বাগত জানাবেন। এরপর তিনি এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন এবং পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনায় অংশ নেবেন।

দীর্ঘ নির্বাসন শেষে তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে বিএনপি নেতারা দলের রাজনীতিতে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখছেন।

সর্বশেষ - অপরাধ