শুক্রবার , ২৪ জুলাই ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২৪, ২০২৬ ২:৩৯ অপরাহ্ণ

Spread the love

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগকে ঘিরে দেশজুড়ে তীব্র আলোচনার মধ্যেই নিজের নির্ধারিত থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে ঢাকায় ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ শুক্রবার (২৪ জুলাই, ২০২৬) দুপুর ১২টা ১০ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পূর্বপরিকল্পনা অনুযায়ী আগামী ২৬ জুলাই তাঁর দেশে ফেরার কথা থাকলেও দুই দিন আগেই তিনি ঢাকায় পৌঁছান।

বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পিকার রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কোনো আগাম তথ্যের কথা নাকচ করে দিয়ে জানান, ব্যক্তিগত চিকিৎসা সম্পন্ন হওয়ায় নির্ধারিত সময়ের আগেই তিনি দেশে ফিরেছেন। তিনি বলেন, “আমি দেশের বাইরে ছিলাম। সুতরাং এখানে কে পদত্যাগ করলো, কী করলো, আমার কিছুই জানা নেই। এখন হয়তো জানতে পারবো।”

সংবিধানের বিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদে কোনো শূন্যতা তৈরি হলে পদত্যাগপত্র স্পিকারের কাছেই পেশ করতে হয় এবং নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকারকেই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে হয়। এই পরিস্থিতিতে স্পিকারের আকস্মিক প্রত্যাবর্তন রাজনৈতিক অঙ্গনে ব্যাপক মনোযোগ কেড়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত