শুক্রবার , ৯ জানুয়ারি ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

দাউদকান্দিতে বাস-অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে দগ্ধ ৪ নিহত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৯, ২০২৬ ১১:৩৭ পূর্বাহ্ণ

Spread the love

কুমিল্লার দাউদকান্দিতে যাত্রীবাহী বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে আগুন লেগে শিশুসহ চারজন নিহত হয়েছেন। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার জানান, সংঘর্ষে মোটরসাইকেল ও অটোরিকশাটি বাসের নিচে চাপা পড়ে। এ সময় মোটরসাইকেলের ট্যাংক ফেটে আগুন ধরে যায়। এতে বাস, অটোরিকশা ও মোটরসাইকেল সম্পূর্ণ পুড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনায় শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

যানজট নিরসনে প্রধানমন্ত্রীর বৈঠক

ক্যাবিনেট বৈঠকে আমন্ত্রণ প্রধান উপদেষ্টার, যমুনায় যাচ্ছেন ফখরুল

গাজায় বাণিজ্যিক কার্যক্রমে আংশিক ছাড়: ইসরায়েলের ঘোষণা

বিশ্বকাপ সম্প্রচারে ২০২২ সালে ১৪০ কোটির দুর্নীতি, এবারে খরচ প্রায় শূন্য: তথ্যমন্ত্রী

২০২৬ বিশ্বকাপে ফিফার নতুন চমক: চ্যাম্পিয়ন দল পাবে বিশেষ আংটি

মহেশপুর সীমান্ত দিয়ে ১৬ জনকে বাংলাদেশে পুশইন করেছে বিএসএফ

পল্লী উন্নয়নে সুইজারল্যান্ডের বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তার আশ্বাস

পুলিশের কাজে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : মির্জা ফখরুল

দিল্লি-আগ্রা এক্সপ্রেসওয়েতে একসঙ্গে ১০ যানবাহনের সংঘর্ষ, কয়েকটি গাড়িতে আগুন