সোমবার , ১২ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.২১ বিলিয়ন ডলার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১২, ২০২৬ ৮:৫৬ পূর্বাহ্ণ

Spread the love

দেশের বৈদেশিক মুদ্রার মোট বা গ্রস রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ২১ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১১ অক্টোবর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৬ হাজার ২১৩ দশমিক ২৪ মিলিয়ন ডলার।

রোববার (১১ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি ব্যালান্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল—ষষ্ঠ সংস্করণ (বিপিএম-৬) অনুযায়ী, একই সময়ে দেশের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ হাজার ৪০৩ দশমিক ৬০ মিলিয়ন মার্কিন ডলারে, যা প্রায় ৩১ দশমিক ৪০ বিলিয়ন ডলার।

এর আগে গত ৮ অক্টোবর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৬ হাজার ১৫৮ দশমিক ৫৬ মিলিয়ন ডলার। আর বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩১ হাজার ৩৪৯ দশমিক ৪৪ মিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হিসাব অনুযায়ী, ৮ অক্টোবর থেকে ১১ অক্টোবরের মধ্যে গ্রস রিজার্ভ বেড়েছে ৫৪ দশমিক ৬৮ মিলিয়ন ডলার। একই সময়ে বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করা রিজার্ভ বেড়েছে ৫৪ দশমিক ১৬ মিলিয়ন ডলার।

উল্লেখ্য, গ্রস রিজার্ভ ও বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করা রিজার্ভের মধ্যে পার্থক্য রয়েছে। আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে বৈদেশিক লেনদেন ও রিজার্ভের হিসাব নির্ধারণ করে। আর নিট বা প্রকৃত রিজার্ভ হিসাবের ক্ষেত্রে মোট রিজার্ভ থেকে সংশ্লিষ্ট স্বল্পমেয়াদি দায় বাদ দেওয়া হয়।

সূত্র: বাংলাদেশ ব্যাংক।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত