শনিবার , ১৫ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নির্বাচন বানচালের ক্ষমতা কারও নেই: আইজিপি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৫, ২০২৫ ৩:৩৭ অপরাহ্ণ

Spread the love

খুলনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন বানচাল করার সক্ষমতা কোনো অপশক্তির নেই। তার ভাষায়, “মানুষ নির্বাচনমুখী—এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি।”

শনিবার বিকেলে কেএমপি পুলিশ লাইনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে আইজিপি খুলনার পাঁচটি লোকেশনে চলমান নির্বাচনী প্রশিক্ষণ পরিদর্শন করেন এবং খুলনা বিভাগের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

আইজিপি জানান, অতীতের বিতর্ক এড়াতে প্রথমবারের মতো প্রতিটি ইউনিটকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তিনি বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের তিক্ত অভিজ্ঞতার পর এবার একটি নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন আয়োজন করতে পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ।

নাশকতা ও গুজব মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে জানিয়ে তিনি বলেন, সন্ত্রাস দমনে পুলিশ একা নয়, সাধারণ মানুষই সবচেয়ে বড় শক্তি

অতীতের বিতর্কিত সদস্যদের প্রসঙ্গে আইজিপি স্পষ্ট করেন, যারা অনিয়মে জড়িত বা সংশোধনযোগ্য নন, তাদের নির্বাচন ডিউটিতে রাখা হবে না—এসপি ও ডিআইজি পর্যায়ে তালিকা তৈরি চলছে।

সাংবাদিকদের নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, “মাঠে কাজের ক্ষেত্রে সাংবাদিকদের কোনো বাধা দেওয়া হবে না। বরং স্বাধীনভাবে রিপোর্ট করতে আমরা উৎসাহিত করব।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সীমান্ত দিয়ে ভারত থেকে পুশইন করা ১৩ বাংলাদেশিকে আটক

নিউইয়র্কে আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপকারী আটক

৪৮ ঘণ্টার ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া অধিদপ্তর

বড় ব্যবধানে ঢাকা-১৭ আসনে জয়ী হলেন তারেক রহমান

গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি হস্তক্ষেপে তীব্র নিন্দা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

দেশে ফিরেই মাকে দেখতে যাবেন তারেক রহমান

আবারও জামায়াতের আমির নির্বাচিত ডা. শফিকুর রহমান

সকল শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্দেশ্যে মাউশির বিশেষ নির্দেশনা

মিটফোর্ডে সোহাগ হত্যা: ব্যবসায়িক দ্বন্দ্ব না চাঁদা দাবি?

তারেক রহমানের প্রস্তাব: রমজানের আগেই হোক জাতীয় নির্বাচন