বুধবার , ২৮ জানুয়ারি ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বিজয় দ্বারপ্রান্তে, উসকানিতে পা দেবেন না: মির্জা আব্বাস

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৮, ২০২৬ ১০:০৯ পূর্বাহ্ণ

Spread the love

ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নেতাকর্মীদের শান্ত থাকার নির্দেশ দিয়ে বলেছেন, আসন্ন নির্বাচনে বিজয় এখন সময়ের ব্যাপার মাত্র। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে মতিঝিলের ব্রাদার্স ক্লাব মাঠে আয়োজিত এক গণজমায়েতে তিনি বলেন, বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে কোনো ধরনের উসকানিতে পা দিয়ে পরিবেশ নষ্ট করা যাবে না। বিএনপি শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী এবং প্রতিপক্ষের সঙ্গে কোনো বিবাদে জড়াতে চায় না বলেও তিনি স্পষ্ট জানান।

বক্তব্যে মির্জা আব্বাস অভিযোগ করেন, একটি বিশেষ মহল দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে দুর্বল রাখতে চায় এবং বিএনপিকে কালিমালিপ্ত করতে পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে। তিনি তরুণ প্রজন্মের রাজনীতির শিষ্টাচার নিয়ে কথা বলতে গিয়ে শেখ সাদীর কবিতার উদ্ধৃতি দিয়ে বলেন, “বে আদব—বে নসিব; বা আদব—বা নসিব।” অর্থাৎ আদব বা ভদ্রতা না থাকলে সাফল্য পাওয়া যায় না। তিনি সবাইকে ১২ ফেব্রুয়ারির ভোটের মাধ্যমে সকল ষড়যন্ত্রের জবাব দেওয়ার আহ্বান জানান এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা উৎসবমুখর রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ডিআইএ-র তদন্তে ১০ কোটি টাকার দুর্নীতি

দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে ভোটে: প্রধান উপদেষ্টা

মেট্রো রেল চলাচলের সময় বাড়ছে

শেখ হাসিনা-শমী কায়সার-মমতাজ-তারানা হালিমের বিরুদ্ধে  মামলা

ক্ষেপণাস্ত্রের সংকটে ইরানে হামলা স্থগিত করেছে ওয়াশিংটন

২৪ ঘণ্টায় ৫ জনের করোনা শনাক্ত; মাস্ক পরার তাগিদ

কর্মকর্তাদের চেয়ে বেশি মহার্ঘ ভাতা বাড়ছে কর্মচারীদের, সর্বোচ্চ ২৫ শতাংশ

৬৪ জেলার তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ

আসলে কি পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন