মঙ্গলবার , ২৪ জুন ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর বাহরাইনে উচ্চমাত্রার সতর্কতা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ২৪, ২০২৫ ২:২৮ পূর্বাহ্ণ

Spread the love

ইরানের ইসলামি বিপ্লবী রক্ষী বাহিনী (আইআরজিসি) কর্তৃক কাতার ও ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর প্রতিবেশী দেশ বাহরাইনে উচ্চমাত্রার সতর্কতা সাইরেন বাজানো হয়েছে। সোমবার (২৩ জুন, ২০২৫) মধ্যরাতে ইরানের এই হামলার মূল লক্ষ্য ছিল কাতারের আল উদেইদ বিমানঘাঁটি এবং ইরাকের আইন আল-আসাদ ঘাঁটি, যেখানে যুক্তরাষ্ট্র ও মিত্র বাহিনীর অবস্থান রয়েছে।


‘অপারেশন হেরাল্ড অফ ভিক্টরি’ এবং আঞ্চলিক প্রতিক্রিয়া

ইরান জানিয়েছে, তারা “Operation Herald of Victory” (অপারেশন হেরাল্ড অফ ভিক্টরি) নামের অভিযানের আওতায় এই হামলা চালিয়েছে, যা যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতি ও নিরাপত্তার বিরুদ্ধে একটি ‘প্রতিশোধমূলক পদক্ষেপ’

হামলার পরপরই বাহরাইনের রাজধানী মানামায় সাইরেন বেজে ওঠে এবং জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। বাহরাইনের বিমানবন্দরসহ বেশ কয়েকটি উপসাগরীয় রাষ্ট্র তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) করা একাধিক পোস্টে দেশটির মন্ত্রণালয় বিপদ সম্পর্কে বিস্তারিত কিছু না জানিয়ে বলেছে, “বিপদ কেটে না যাওয়া পর্যন্ত বাসিন্দাদের কোনো ভবন বা অন্যান্য আচ্ছাদিত (নিরাপদ স্থান) এলাকায় আশ্রয় নেওয়া উচিত।” পোস্টে বাসিন্দাদের বিকট বিস্ফোরণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে পূর্ব সতর্কতামূলক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এদিকে, কাতার সরকার জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে এবং এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

অন্যদিকে, এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত ও ওমানসহ বেশ কয়েকটি উপসাগরীয় দেশ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বন্যায় বিপর্যস্ত ফেনী, পানিবন্দি হাজার হাজার মানুষ

মেট্রোরেলের তারে গ্যাস বেলুন, টিএসসিতে ২০ মিনিট ট্রেন চলাচল ব্যাহত

বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা: প্রধানমন্ত্রী

ট্রিপল হত্যাকাণ্ডে উপদেষ্টার বাবার জড়িত থাকার অভিযোগ

চতুর্থ দফায় সংলাপে বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান :উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

সাইবার হামলার শিকার ইরানের রাষ্ট্রায়ত্ত সেপাহ ব্যাংক

হাইতিতে গ্যাং হামলায় নিহত ৭০, বাস্তুচ্যুত হাজারো মানুষ

জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের তালিকায় অসঙ্গতি

জব্দকৃত ইরানি সম্পদ ছাড়ার ইঙ্গিত ওয়াশিংটনের

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতদের নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ