শনিবার , ২২ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

স্টার্কের তাণ্ডবে ৬৪ রানে অলআউট বাংলাদেশ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২২, ২০২৬ ১০:৫৮ পূর্বাহ্ণ

Spread the love

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। নিজেদের টেস্ট ইতিহাসে এটি চতুর্থ সর্বনিম্ন দলীয় স্কোর। শুরুতেই মিচেল স্টার্কের বিধ্বংসী বোলিংয়ের সামনে ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারীরা।

সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটের ঐতিহাসিক জয় পাওয়ার পর আত্মবিশ্বাস নিয়েই দ্বিতীয় ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। তবে ইনিংসের শুরু থেকেই স্টার্কের তোপে একের পর এক উইকেট হারাতে থাকে তারা।

মাত্র ৬.৪ ওভারে ১২ রানে বাংলাদেশের ৫ উইকেট তুলে নেন স্টার্ক। ৪ ওভার বল করে ৩টি মেডেনসহ মাত্র ৪ রান খরচ করেন তিনি। ইনিংসের প্রথম বলেই সাদমান ইসলামকে গোল্ডেন ডাকে ফেরান এই বাঁহাতি পেসার। এরপর তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক ও লিটন দাসকে সাজঘরে পাঠান।

মাত্র ২২ বলে পাঁচ উইকেট নিয়ে টেস্ট ইতিহাসে দ্রুততম ফাইফারের তালিকায় চতুর্থ স্থানে উঠে আসেন স্টার্ক। শেষ পর্যন্ত বাংলাদেশের ৬টি উইকেট শিকার করেন তিনি। ১০ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৬ উইকেট নেন অস্ট্রেলিয়ার এই পেসার, যার মধ্যে ছিল ৬টি মেডেন।

বাংলাদেশের ইনিংস ৩৯ রানে ৯ উইকেটে পরিণত হলে নিজেদের টেস্ট ইতিহাসের সর্বনিম্ন ৪৩ রানের স্কোরের রেকর্ড ভেঙে যাওয়ার শঙ্কা তৈরি হয়। তবে ৩০তম ওভারের শেষ বলে জশ হ্যাজেলউডকে চার মেরে সেই লজ্জা এড়ান তাইজুল ইসলাম।

শেষ পর্যন্ত বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ১৪ রান করেন শরিফুল ইসলাম। তাইজুল ইসলাম অপরাজিত থাকেন। অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের সামনে মাত্র ৩৪ ওভারেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গোপালগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ৬ বাসের সংঘর্ষে ২ জন নিহত, আহত ২০

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু

শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণার দিন আজ

৪-৫ বছরে অর্থনীতির ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি প্রতিহিংসা নয় বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে: আওয়ামী লীগের ফেরার প্রশ্নে মঈন খান

শেখ হাসিনার বক্তব্যকে গুরুত্ব দিচ্ছে না সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনে শিক্ষার্থীবান্ধব ৫টি উদ্যোগ নিয়েছে সরকার : মাহদী আমিন

তারেক রহমানের সঙ্গে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সাক্ষাৎ

প্রথম দিনের প্রচারণায় তারেক রহমান ও ডা. শফিকুরের পাল্টাপাল্টি চ্যালেঞ্জ