শুক্রবার , ৪ জুলাই ২০২৫ | ২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জুলাই সনদ ছাড়া কোনো নির্বাচন নয়: এনসিপি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৪, ২০২৫ ৩:১৮ পূর্বাহ্ণ

Spread the love

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম গতকাল (বৃহস্পতিবার) স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, ‘জুলাই সনদ’ বাস্তবায়ন না হলে তাঁদের দল কোনো নির্বাচনে অংশ নেবে না। নীলফামারীর সৈয়দপুর উপজেলার হাতিখানা কবরস্থানে ‘জুলাই শহীদ’ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই ঘোষণা দেন।

নাহিদ ইসলাম বলেন, “দেশ গড়তে আমরা ‘জুলাই পদযাত্রা’ শুরু করেছি। উত্তরাঞ্চল থেকে শুরু হওয়া এই পদযাত্রায় মানুষের বিপুল সমর্থন পাওয়া যাচ্ছে, যা আমরা দ্রুতই দেশব্যাপী ছড়িয়ে দেব।” তিনি আরও বলেন, “উন্নয়ন শুধু ঢাকাকেন্দ্রিক না হয়ে গোটা দেশকে নিয়ে হতে হবে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে ফ্যাসিবাদী সরকারের পতন হলেও, মাফিয়াতন্ত্র এখনও শেষ হয়নি।”

এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা এবং শহীদ সাজ্জাদ হোসেনের বাবা মো. আলমগীর উপস্থিত ছিলেন। কবর জিয়ারতের পর এই পদযাত্রা নীলফামারীর উদ্দেশ্যে রওয়ানা দেয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত