বুধবার , ১২ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

হাসিনাসহ তিন আসামির রায় সামনে, রাজধানীতে কড়া নিরাপত্তা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১২, ২০২৫ ১১:৪৮ পূর্বাহ্ণ

Spread the love

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায়কে কেন্দ্র করে রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার রায় ঘোষণার দিন ঘোষণা করা হয়েছে, আর একইদিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার সকাল থেকে এয়ারপোর্ট, আব্দুল্লাহপুর, ধানমণ্ডি ৩২, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, কাকরাইল ও হাইকোর্ট এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ঢাকার প্রবেশপথে কঠোর চেকপোস্ট বসিয়ে যানবাহন ও মোটরসাইকেল তল্লাশি চলছে।

মঙ্গলবার রাতে পুলিশ বঙ্গবন্ধু অ্যাভেনিউ, ফকিরাপুল, এলিফ্যান্ট রোডসহ বিভিন্ন এলাকায় হোটেল ও মেসে অভিযান চালায়। আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থান ও সম্ভাব্য নাশকতা ঠেকাতে জাতীয় পরিচয়পত্র যাচাই ও মোবাইল ফোন পরীক্ষা করা হয়।

রমনা বিভাগের ডিসি মাসুদ আলম জানান, “সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চলছে। কলাবাগান থেকে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা নাশকতার পরিকল্পনায় ঢাকায় জড়ো হয়েছিল বলে সন্দেহ।”

পুলিশের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে সিডিএমএস ডাটাবেজে যাচাই করা হচ্ছে, এবং বেশ কয়েকজনের আগের মামলার রেকর্ড পাওয়া গেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

৩ লাখ রোহিঙ্গাকে ফেরাতে মিয়ানমারের সম্মতি: আনোয়ার ইব্রাহিম

এইচএসসি ফল প্রকাশ: পাসের হার কমে ৫৮.৮৩ শতাংশ

মিস ইউনিভার্স বাংলাদেশের মিথিলা, জানালেন মঞ্চে কঠিন বাস্তবতার কথা

মার্কিন যুদ্ধজাহাজে পাল্টা হামলার দাবি ইরানের

পাকিস্তানে সেনা বাহিনীর অভিযানে ৭ জঙ্গি নিহত

দিল্লি-আগ্রা এক্সপ্রেসওয়েতে একসঙ্গে ১০ যানবাহনের সংঘর্ষ, কয়েকটি গাড়িতে আগুন

স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক বিদ্যুৎ প্রকিউরমেন্টের দিকে এগোচ্ছে বাংলাদেশ’

নিষিদ্ধ দলের নেতাকর্মীদের অযোগ্য করার দাবি জামায়াতের

তেলের দাম বাড়ার পেছনে সিন্ডিকেটকে দায়ী করলেন জামায়াত আমির

গণতন্ত্রের মশাল হাতে আজীবন লড়েছেন খালেদা জিয়া: আমীর খসরু