বৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

এইডস টিকা উদ্ভাবনে রাশিয়ার নতুন উদ্যোগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৮, ২০২৫ ১০:২০ পূর্বাহ্ণ

Spread the love

প্রাণঘাতী রোগ এইডসের টিকা তৈরির কাজ শুরু করেছে রাশিয়া। সফল হলে এটি হবে বিশ্বের প্রথম এইডস টিকা।

রুশ সংবাদমাধ্যম জানায়, দেশটির গামালিয়া ন্যাশনাল সেন্টার ইতোমধ্যেই টিকা উন্নয়নের কাজ শুরু করেছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে আগামী দুই বছরের মধ্যেই বাজারে আসতে পারে এই টিকা।

কেন্দ্রটির এপিডেমিওলজি বিভাগের প্রধান ভ্লাদিমির গুশচিন জানান, সর্বাধুনিক এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করে টিকাটি তৈরি হচ্ছে। এ প্রযুক্তি দেহে সরাসরি প্রোটিনের মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে। তিনি আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ের আগেই কার্যকর টিকা বাজারে আনা সম্ভব হবে।

উল্লেখ্য, হিউম্যান ইমিউনো ভাইরাস (এইচআইভি) সংক্রমণের শেষ ধাপই এইডস। ১৯৮১ সালে প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ রোগে বিশ্বজুড়ে লাখো মানুষের মৃত্যু হয়েছে। যদিও সাম্প্রতিক বছরগুলোতে আক্রান্তের সংখ্যা কমছে, তবুও আফ্রিকা অঞ্চলে এর প্রকোপ সবচেয়ে বেশি।

গামালিয়া সেন্টার এর আগে কোভিড-১৯ মহামারীর সময় বিশ্বের প্রথম টিকা ‘স্পুটনিক-ভি’ আবিষ্কার করে সাড়া ফেলেছিল। এবারও তারা একই সাফল্যের প্রত্যাশা করছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নির্বাচনি প্রচারে টিভি চ্যানেলে সব প্রার্থীর সমান সুযোগ নিশ্চিতের নির্দেশ ইসির

অনেকেই আমাদের স্বাধীনতা পছন্দ করে না: প্রধান উপদেষ্টা

সততা-নৈতিকতার মানুষ কমে যাচ্ছে: মির্জা ফখরুল

গাজায় ‘ভ্রাতৃঘাতী গুলিতে’ ইসরায়েলি সেনা নিহত

চলতি সপ্তাহেই পাকিস্তানে বৈঠকে বসছে ইরান-যুক্তরাষ্ট্র

ধর্ষণ-নারী নির্যাতনসহ সব অপরাধ নির্মূল করব: রিজভী

রাজনৈতিক কোনো ব্যক্তির নামে সরকারি অর্থে আর কোনো প্রতিষ্ঠান হবে না—উপদেষ্টা আফিস মাহমুদ সজীব ভূঁইয়া

শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন: জাতির প্রতি প্রধান উপদেষ্টার অভিনন্দন

কুয়ালালামপুরে বিশেষ অভিযানে ৭৭০ অবৈধ অভিবাসী আটক

পদ্মায় জেলের জালে ২৬ কেজির পাঙাশ, বিক্রি ৬৭ হাজার টাকায়