বৃহস্পতিবার , ১৪ মে ২০২৬ | ৪ঠা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানি শেষ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ১৪, ২০২৬ ৭:৫০ পূর্বাহ্ণ

Spread the love

২০২৪ সালের জুলাই আন্দোলন দমনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সহযোগী হিসেবে কাজ করা, বল প্রয়োগে উসকানি এবং কুষ্টিয়ায় ফোনকলের মাধ্যমে নির্দেশনা দিয়ে ছয়জনকে হত্যার অভিযোগে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানি শেষ হয়েছে। বৃহস্পতিবার (১৪ মা) শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মামলাটির রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ (CAV) রেখেছেন। আদালতে প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এবং আসামিপক্ষে সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী শুনানি পরিচালনা করেন। এর আগে গত ২৫ সেপ্টেম্বর ইনুর বিরুদ্ধে ১ হাজার ৬৭৯ পৃষ্ঠার নথিপত্র, ৩টি অডিও ও ৬টি ভিডিও ডকুমেন্টসহ ৩৯ পৃষ্ঠার একটি সুনির্দিষ্ট অভিযোগপত্র দাখিল করা হয়েছিল, যেখানে তিনি একমাত্র আসামি।

অভিযোগপত্রে হাসানুল হক ইনুর বিরুদ্ধে মোট আটটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো—২০২৪ সালের ১৮ জুলাই বিদেশি গণমাধ্যমে এবং পরবর্তীতে দেশের বিভিন্ন টিভি চ্যানেলে আন্দোলনকারীদের ‘বিএনপি-জামায়াত’, ‘সন্ত্রাসী’ ও ‘জঙ্গি’ হিসেবে সাম্প্রদায়িক ট্যাগ দেওয়া এবং তাদের বিরুদ্ধে বল প্রয়োগের উসকানি দেওয়া। এছাড়া ১৯ জুলাই গণভবনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ১৪ দলীয় জোটের সভায় ইনু সশরীরে উপস্থিত থেকে দেশব্যাপী কারফিউ জারি ও ‘শুট অ্যাট সাইট’ (দেখামাত্র গুলি) করার সিদ্ধান্ত গ্রহণে সরাসরি সম্পৃক্ত ছিলেন এবং প্ররোচনা ও সহায়তা জুগিয়েছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

পাশাপাশি, কুষ্টিয়া জেলায় আন্দোলন দমনে ইনুর প্রত্যক্ষ ভূমিকার কথা অভিযোগে বলা হয়েছে। ২০ জুলাই দুপুরে তিনি কুষ্টিয়ার তত্কালীন পুলিশ সুপারকে (এসপি) ফোন করে আন্দোলনকারীদের তালিকা প্রণয়ন ও ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এই নির্দেশনার পর পুলিশ ও ১৪ দলের সশস্ত্র ক্যাডাররা ৫ আগস্ট পর্যন্ত কুষ্টিয়ার বিভিন্ন স্থানে গুলি বর্ষণ করে। এছাড়া ৪ ও ৫ আগস্ট শেখ হাসিনার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে প্রাণঘাতী অস্ত্র ও হেলিকপ্টার ব্যবহার এবং ছত্রীসেনা নামিয়ে আন্দোলন দমনের চক্রান্তে তিনি জড়িত ছিলেন বলে প্রমাণ পাওয়া গেছে। ৫ আগস্ট কুষ্টিয়ায় ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে আওয়ামী লীগ ও জাসদ ক্যাডারদের যৌথ গুলিবর্ষণে শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুস্তাকিন, মো. উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজী ও চাকরিজীবী ইউসুফ শেখসহ মোট ছয়জন নিহতের ঘটনায় ইনুকে সরাসরি পরিকল্পনাকারী ও নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নদী ভাঙন মোকাবিলায় পানিসম্পদ মন্ত্রীর তিন যুদ্ধের ব্যাখ্যা

জামায়াতও আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল: মির্জা আব্বাস

শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুরে শ্রদ্ধার ফুলে ভরে উঠেছে স্মৃতিসৌধ

যুক্তরাজ্যে সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ বিক্রির উদ্যোগ

এনসিপি নেতাদের খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর

শ্রীলঙ্কা উপকূলে ইরানি যুদ্ধজাহাজে হামলা, নিখোঁজ শতাধিক নাবিক

অফিসের ছাদে সোলার প্যানেল স্থাপনে ডিসিদের নির্দেশ

দুপুর ১২টা পর্যন্ত ভোটের হার ৩২.৮৮ শতাংশ

চতুর্থ দফায় সংলাপে বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান :উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

পবিত্র হজ ও ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করলো সংযুক্ত আরব আমিরাত