রবিবার , ১৬ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

চলন্ত বাসে আগুন, ড্রাইভার-হেলপার লাপাত্তা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৬, ২০২৫ ৩:৪৭ পূর্বাহ্ণ

Spread the love

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হারিকেন এলাকায় ঢাকাগামী আজমিরী গ্লোরী পরিবহনের একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাত পৌনে ৮টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় বাসের প্রায় ৮০ শতাংশ পুড়ে ছাই হয়ে যায়। তবে দ্রুত যাত্রীদের নামিয়ে নেওয়ায় কেউ হতাহত হয়নি।

বাসে তখন ১০–১২ জন যাত্রী ছিলেন। হঠাৎ ইঞ্জিনের দিক থেকে আগুনের শিখা বের হতে দেখেই যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে নিরাপদ স্থানে আশ্রয় নেন।

খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। উপ-সহকারী পরিচালক মো. মামুন জানান, এ ঘটনায় কেউ আহত হয়নি।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ইঞ্জিনের আগুন দ্রুত পুরো বাসে ছড়িয়ে পড়ে। তবে ড্রাইভার ও হেলপারকে ঘটনাস্থলে পাওয়া যায়নি

গাজীপুর মহানগর পুলিশের দক্ষিণ বিভাগের ডিসি মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেন, প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটিকেই আগুন লাগার কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তেলের দাম বাড়ার পেছনে সিন্ডিকেটকে দায়ী করলেন জামায়াত আমির

টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য আহমেদ আযম খান মন্ত্রী হিসেবে শপথ নিলেন

দীর্ঘ বিরতির পর ফিরছে ‘নতুন কুঁড়ি’, শুরু হলো রেজিস্ট্রেশন কার্যক্রম

আর্থিক কেলেঙ্কারি মামলায় ইডি প্রশ্নের মুখে : তামান্না ভাটিয়া

বাংলাদেশের সংখ্যালঘুরা কেন আতঙ্কিত 

তিনটি আসনের কয়েকটি কেন্দ্রে ভোট স্থগিত চাইল জামায়াত

শেখ হাসিনার দপ্তর ও বাসার আড়াই কোটি টাকার খাবারের বিল বাকি

শহীদ ডা. মিলনের আত্মত্যাগে গণতন্ত্রের বিজয়: তারেক রহমান

জুলাই সনদের দাবিতে শাহবাগ অবরোধ, অবস্থানে জুলাই যোদ্ধারা

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদ