বৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

টঙ্গীতে বর্ণাঢ্য র‍্যালিতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৪, ২০২৫ ৪:১৩ অপরাহ্ণ

Spread the love

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের টঙ্গী পূর্ব থানায় বর্ণাঢ্য র‍্যালি ও পথসভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার বিকেলে থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

র‍্যালিতে অংশ নেয় হাজারো নেতাকর্মী। ঢাকঢোল ও বাদ্যযন্ত্রের তালে তালে তারা উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন। র‍্যালিটি টঙ্গী বাজার, বাটাগেট, স্টেশনরোড, মিলগেট, চেরাগআলী ও কলেজগেটসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাহ্উদ্দিন, যুগ্ম সম্পাদক সমিরুল, সহ-সভাপতি আমান গাজী, সাংগঠনিক সম্পাদক নূর-ই মোস্তফা খান, টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথী এবং বিএনপির সহযোগী সংগঠনের নেতারা।

র‍্যালি ও পথসভায় বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনুষ্ঠানিকতা নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ নেওয়ার দিনও। তারা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে গণতান্ত্রিক অধিকার আদায়ের অঙ্গীকার ব্যক্ত করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত