সোমবার , ১২ জানুয়ারি ২০২৬ | ৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সালমান-আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১২, ২০২৬ ৫:২৭ পূর্বাহ্ণ

Spread the love

জুলাই-আগস্টে কারফিউ জারি করে গণহত্যায় উসকানি ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেওয়া হবে আজ সোমবার (১২ জানুয়ারি)।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেবেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল আজকের দিন আদেশ ঘোষণার জন্য নির্ধারণ করেন। এর আগে ৬ জানুয়ারি আসামিদের অব্যাহতি চেয়ে আবেদন করেন জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। তিনি দাবি করেন, তার মক্কেলরা নির্দোষ এবং তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মতো কোনো উপাদান নেই।

শুনানিতে প্রসিকিউশনের উপস্থাপিত ফোনালাপটি সালমান ও আনিসুলের নয় বলেও অস্বীকার করেন তিনি। বিদেশি বিশেষজ্ঞ দিয়ে অডিও যাচাইয়ের আবেদন করা হলে ট্রাইব্যুনাল ৪ জানুয়ারি তা নাকচ করে দেন।

প্রসিকিউশন সালমান ও আনিসুলের বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ এনেছে। এর মধ্যে রয়েছে কারফিউ জারির মাধ্যমে মারণাস্ত্র ব্যবহারে উসকানি, প্ররোচনা ও ষড়যন্ত্র। অভিযোগে বলা হয়, তাদের নির্দেশনা ও নীতিগত সিদ্ধান্তের ফলে মিরপুর-১, ২, ১০ ও ১৩ নম্বর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের সশস্ত্র হামলায় বহু ছাত্র-জনতা নিহত হন।

আরও বলা হয়, জুলাই ২০২৪ সালের আন্দোলন দমনে তারা সরাসরি নীতিগত সিদ্ধান্ত নেন। ১৯ জুলাইয়ের একটি ফোনালাপে আনিসুল হককে বলতে শোনা যায়, ‘ওদের শেষ করে’ দিতে হবে, অর্থাৎ কারফিউ জারি করে আন্দোলনকারীদের দমন করতে হবে।

গত ২২ ডিসেম্বর শুনানির সময় চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এই ফোনালাপের অডিওসহ সব অভিযোগ ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করেন এবং আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আবেদন জানান।

এর আগে ৪ ডিসেম্বর ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নেন এবং সেদিনই প্রসিকিউশন ফরমাল চার্জ দাখিল করে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত