সোমবার , ৩০ জুন ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

অবৈধ অভিবাসীদের সঙ্গে মার্কিন বংশোদ্ভূত সন্তানদেরও বিতাড়নের প্রস্তাব মার্কিন সিনেটরের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ৩০, ২০২৫ ১২:৩৯ অপরাহ্ণ

Spread the love

মার্কিন রিপাবলিকান সিনেটর মার্কওয়েইন মুলিন গতকাল (রোববার) বলেছেন যে, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের পাশাপাশি সে দেশে জন্ম নেওয়া তাদের সন্তানদেরও বিতাড়িত করা উচিত। তার এই মন্তব্য মার্কিন সুপ্রিম কোর্টের একটি সাম্প্রতিক সিদ্ধান্তের পর এসেছে, যা ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হলে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের নির্বাহী আদেশ জারির পথ সুগম করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এনবিসি টেলিভিশনের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সিনেটর মুলিনকে প্রশ্ন করা হয়েছিল, যেসব শিশু যুক্তরাষ্ট্রে জন্ম নিয়েছে এবং বর্তমান আইনে মার্কিন নাগরিক, তাদের বাবা-মা যদি বিতাড়িত হন, তবে তাদের কী হবে? জবাবে মুলিন বলেন, “বাবা-মা যেখানে থাকবেন, তাদেরও সেখানেই যাওয়া উচিত। আপনি কেনই-বা কোনো শিশুকে তার বাবা-মায়ের কাছে পাঠাবেন না? আমি বলতে চাচ্ছি, কেন আপনি তাদের আলাদা করতে চাইবেন?” যদিও সুপ্রিম কোর্টের এই আদেশে ট্রাম্পের নির্বাহী আদেশটির বৈধতা নিয়ে সরাসরি কিছু বলা হয়নি, তবে এটি কার্যকর হলে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের একটি নীতি পরিবর্তিত হবে। ওই নীতি অনুযায়ী, যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী যেকোনো শিশু সে দেশের নাগরিকত্ব পায়, তাদের বাবা-মা বৈধ বা অবৈধ অভিবাসী হোন না কেন। আদালতের এই সিদ্ধান্ত অভিবাসী এবং তাদের সমর্থকদের মধ্যে দ্বিধা তৈরি করেছে, কারণ তারা বুঝতে পারছেন না যে কিছু রাজ্যে জন্মসূত্রে নাগরিকত্ব কার্যকর থাকলে এবং অন্যগুলোতে না থাকলে এর বাস্তব প্রভাব কী হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দুই দশক পর বরিশালে তারেক রহমান: নেতাকর্মীদের ঢল

বাণিজ্য সহযোগিতা জোরদারে ঢাকায় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রে প্রবাসীদের এনআইডি নিবন্ধন কার্যক্রম শুরু

নতুন হামলা হলে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

পবিত্র ঈদুল আজহার আবহাওয়া পূর্বাভাস: কিছু এলাকায় বৃষ্টি সম্ভাবনা

রাজশাহীতে ওয়াসার পাইপ ফেটে বছরে অপচয় লাখ লিটার পানি

বিদ্রোহী মমতা: ‘পদত্যাগ নয়, প্রয়োজনে বরখাস্ত করার চ্যালেঞ্জ’

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মুসলিম ব্রাদারহুড নিষেধাজ্ঞা

প্রাইভেটকার ও ট্রাকের সংঘর্ষে চালকসহ নিহত ৪, আহত ২

জর্ডানে যুক্তরাষ্ট্রের ব্যাপক রণসজ্জা, ইরানে হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্য