বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬ | ৪ঠা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

কামরাঙ্গীরচর ও কেরাণীগঞ্জে উগ্রবাদী সন্দেহে চারজন গ্রেপ্তার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ৩০, ২০২৬ ৮:৪৯ পূর্বাহ্ণ

Spread the love

রাজধানীর কামরাঙ্গীরচর ও কেরাণীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে একটি ‘উগ্রবাদী সংগঠনের’ চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার পর্যন্ত পরিচালিত এই অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন—মো. ইমরান চৌধুরী, মো. মোস্তাকিম চৌধুরী, রিপন হোসেন শেখ ও আবু বক্কর। বুধবার রাতে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিদেশি পিস্তল, ওয়ান শ্যুটারগান, ১৪ রাউন্ড গুলি ছাড়াও ড্রোন, ড্রোনের যন্ত্রাংশ, মেটাল ডিটেক্টর ও ল্যাপটপসহ বিপুল পরিমাণ ইলেকট্রনিক ডিভাইস এবং উগ্রবাদী মতাদর্শের বই উদ্ধার করা হয়েছে।

নাশকতা প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার কথা স্বীকার করেছেন। বিশেষ করে তাদের কাছ থেকে ড্রোন ও ড্রোনের যন্ত্রাংশ উদ্ধারের বিষয়টি গোয়েন্দাদের বিশেষভাবে ভাবিয়ে তুলছে। ডিএমপির সহকারী পুলিশ কমিশনার এন. এম. নাসিরুদ্দিন জানিয়েছেন, সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধে ডিবি-রমনা বিভাগ এই বিশেষ অভিযান পরিচালনা করে এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বর্তমানে দেশজুড়ে নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে কঠোর গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রেখেছে সরকার।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গাজা অভিযানে সেনা সংকটে ইসরায়েল, রিজার্ভ সদস্যদের বিক্ষোভ

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আ. লীগের অবস্থান নিয়ে প্রশ্ন তুললেন অ্যাটর্নি জেনারেল

নিজ হাতে মনোনয়ন জমা দেবেন তারেক রহমান: আমীর খসরু

যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসছে বিএনপির প্রতিনিধি দল

পালমারহীন চেলসির গোলবন্যা, ওয়েস্ট হ্যামকে উড়িয়ে দিল ৫-১ গোলে

ঈদ ছুটি শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ

গুলশানের বাসায় তারেক রহমান

উপদেষ্টাদের অবদান জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

তারেক রহমানের আহ্বানে প্রার্থিতা প্রত্যাহার করছেন বিদ্রোহীরা

ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা