শুক্রবার , ২৩ জানুয়ারি ২০২৬ | ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

যারা দেশে আসার আগে দিল্লির কাছে দস্তখত দেয়, তাদের কাছে দেশ নিরাপদ নয়

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৩, ২০২৬ ৭:২৬ পূর্বাহ্ণ

Spread the love

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে শুক্রবার (২৩ জানুয়ারি, ২০২৬) পঞ্চগড় জেলা চিনিকল মাঠে ১০ দলীয় জোট আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান বিএনপির প্রতি ইঙ্গিত করে কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, “নতুন ইমাম বার বার বলেন দিল্লিও নয়, পিন্ডিও নয়, সবার আগে বাংলাদেশ; কিন্তু সাধারণ মানুষ শোনে দিল্লিও নয়, পিন্ডিও নয়, সবার আগে লন্ডন।” যারা দেশে আসার আগে দিল্লির কাছে ‘দস্তখত’ দেয়, তাদের হাতে দেশ নিরাপদ নয় বলে তিনি মন্তব্য করেন। একই সঙ্গে বিএনপির প্রস্তাবিত ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে খোঁচা দিয়ে তিনি বলেন, দেশের মানুষ এখন আর এসব ‘কার্ড কার্ড’ খেলায় বিশ্বাস করে না।

১০ দলীয় জোটের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে রাশেদ প্রধান বলেন, জোটের নেতা ডা. শফিকুর রহমান ঘোষণা করেছেন যে ক্ষমতায় গেলে ৬ বছরের নিচে এবং ৬০ বছরের বেশি বয়সী নাগরিকদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হবে। তিনি পঞ্চগড়ে একটি মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা এবং বন্ধ হয়ে যাওয়া চিনিকলটি পুনরায় সচল করার দাবি জানান। জোটের প্রার্থীদের পক্ষে ভোট প্রার্থনা করে তিনি বলেন, ডা. শফিকুর রহমান তরুণদের চেয়েও সজাগ এবং তিনি দেশের পিছিয়ে পড়া উত্তরাঞ্চল থেকেই পরিবর্তনের ডাক দিয়েছেন। সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি শাপলা কলি ও দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে ১০ দলীয় জোটের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।

সর্বশেষ - অপরাধ