বুধবার , ৯ অক্টোবর ২০২৪ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

অপহৃত ৫ জেলেকে ফিরিয়ে এনেছে বিজিবি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৯, ২০২৪ ১১:৪১ পূর্বাহ্ণ

Spread the love

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে অপহরণের পর মিয়ানমারে নিয়ে যাওয়া পাঁচ বাংলাদেশি জেলেকে ফিরিয়ে এনেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। ওই জেলেদের মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা অপহরণ করেছে বলে তাঁদের স্বজনেরা দাবি করেছিলেন। আজ বুধবার বেলা দেড়টার দিকে আরাকান আর্মির সদস্যরা জেলেদের বিজিবির কাছে হস্তান্তর করেন বলে জানা গেছে।

টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া ট্রানজিট জেটি ঘাট দিয়ে মিয়ানমার থেকে জেলেদের স্বদেশে ফেরত আনা হয়েছে বলে নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

ফেরত আনা বাংলাদেশি জেলেরা হলেন উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের জালিয়াপাড়ার আবদুর রহিমের ছেলে মো. আলম (২২); আবদুল মজিদের ছেলে মো. রাসেল মিয়া (২৩) ও মো. সাইফুল মিয়া (১৭); মো. রফিকুল ইসলামের ছেলে মো. বোরহান উদ্দিন (১৯) এবং চকরিয়া উপজেলার মো. খোরশেদ আলমের ছেলে মো. রাশেদ (২৪)।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিএনপি নেতাকর্মীদের প্রথম ও শেষ ঠিকানা বাংলাদেশ: তারেক রহমান

সিলেটে ধানক্ষেত-উঠান থেকে ৫ হাজার ফুট সাদাপাথর উদ্ধার

স্মার্ট কৃষি ও ‘কৃষক কার্ড’: কৃষিখাতে প্রধানমন্ত্রীর মহাপরিকল্পনা

ভারতের প্রধানমন্ত্রী সবসময় একজন হিন্দুই হবেন: আসামের মুখ্যমন্ত্রী

বিদ্রোহীরা বেঈমান, সতর্ক থাকুন: আজহারুল ইসলাম মান্নান

বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর সাইবার আক্রমণ করছে: গোলাম পরওয়ার

ইরান-মার্কিন চুক্তিতে জটিলতা: ট্রাম্পের সম্ভাব্য অনীহা

জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব বাতিল করতে পারবেন ট্রাম্প?

ওয়াদা পূরণে আমরা কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী

মিয়ানমারে নিহত বেড়ে ১,৬৪৪