সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ফের ১০০ ডলারের ওপরে তেলের দাম

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৪, ২০২৬ ৯:৫৭ পূর্বাহ্ণ

Spread the love

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং জ্বালানি সরবরাহে সম্ভাব্য বিঘ্নের আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও দ্রুত বেড়েছে। সোমবার আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৭ ডলার ছাড়িয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও ১০০ ডলারের ওপরে উঠেছে।

সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বর সরবরাহের ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৭ দশমিক ৫৪ ডলারে পৌঁছেছে। অন্যদিকে অক্টোবর সরবরাহের ডব্লিউটিআইয়ের দাম ২ দশমিক ৩ শতাংশ বেড়ে ১০২ দশমিক ৩৪ ডলারে দাঁড়িয়েছে।

এর ফলে ব্রেন্ট ও ডব্লিউটিআই—দুই ধরনের অপরিশোধিত তেলের দামই আবার ব্যারেলপ্রতি ১০০ ডলারের সীমা অতিক্রম করেছে। গত সপ্তাহে শুরু হওয়া তেলের দাম বৃদ্ধির প্রবণতাও এতে আরও জোরালো হয়েছে।

সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ

তেলের বাজারে মূল্যবৃদ্ধির পাশাপাশি বৈশ্বিক সরবরাহ নিয়েও নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। ড্রোন হামলার পর সৌদি আরব একটি গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, ইরান-সমর্থিত হুথিদের কার্যক্রম ঘিরেও জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক নৌপথ নিয়ে উদ্বেগ বাড়ছে। বাব আল-মান্দাব প্রণালির কাছে গুরুত্বপূর্ণ একটি দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়ার খবরও পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তুলেছে।

লোহিত সাগরের বাব আল-মান্দাব আন্তর্জাতিক বাণিজ্য ও জাহাজ চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। এই রুটে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি হলে তেলসহ বিভিন্ন পণ্যের বৈশ্বিক সরবরাহে বিঘ্ন ঘটতে পারে।

বাজার বিশ্লেষকদের আশঙ্কা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও ছড়িয়ে পড়লে সরবরাহ সংকটের ঝুঁকি বাড়বে। আর সেই আশঙ্কাই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম দ্রুত বাড়িয়ে দিচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত