বুধবার , ৩ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

শেখ হাসিনা সহ ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৩, ২০২৫ ১১:২৫ পূর্বাহ্ণ

Spread the love

সাবেক ছাত্রদল নেতার বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীরসহ ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ।

মিরপুর মডেল থানার এসআই মাহামুদুন্নবী বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২৬ অক্টোবর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করা হয়। মামলার শুনানি আগামী ২৯ ডিসেম্বর একই আদালতে হবে।

মামলার বাদী জান্নাত আরা ফেরদৌসের স্বামী মোহাম্মদ শামীম পারভেজ। অভিযোগ অনুসারে, ২০১৪ সালের ২৪ ডিসেম্বর শেখ হাসিনা ও মহিউদ্দিন খান আলমগীরের নির্দেশে অন্য আসামিরা তার বাড়ির ফ্ল্যাটে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট করেন। এই ঘটনায় ২২টি ল্যাপটপ, ১৭টি স্মার্ট ফোন, প্রায় ২০ ভরি স্বর্ণালংকার এবং ৯ লাখ টাকা নগদ লুট করা হয়। এছাড়া, নাবালক সন্তানসহ ৫৪ জন ভাড়াটিয়াকে অবৈধভাবে আটক ও মারপিট করা হয়।

বাদী ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর মিরপুর থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে।

সর্বশেষ - অপরাধ