রবিবার , ২৮ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

আগামী ১০ দিনের মধ্যেই হাদি হত্যা মামলার চার্জশিট : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৮, ২০২৫ ১১:৩৮ পূর্বাহ্ণ

Spread the love

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তে বড় ধরনের অগ্রগতি হয়েছে। আগামী ৭ জানুয়ারির মধ্যেই এই চাঞ্চল্যকর মামলার চার্জশিট (অভিযোগপত্র) আদালতে দাখিল করা হবে। একই সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদেই বিচার সম্পন্ন করে ন্যায়বিচার নিশ্চিত করা হবে বলে আশ্বাস দেন তিনি।

রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। তিনি জানান, ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত এখন শেষ পর্যায়ে রয়েছে। তবে তদন্তের স্বার্থে কিছু গুরুত্বপূর্ণ তথ্য গোপন রাখা হচ্ছে, সে কারণে সব বিস্তারিত এখনই প্রকাশ করা সম্ভব হচ্ছে না।

জাহাঙ্গীর আলম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডের নেপথ্যে কারা জড়িত, তা চিহ্নিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সমন্বিতভাবে কাজ করছে। আগামী ৭ জানুয়ারির মধ্যে আদালতে চূড়ান্ত চার্জশিট জমা দেওয়া হবে বলে তিনি পুনরায় নিশ্চিত করেন।

সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, গত ১৭ ডিসেম্বর থেকে শুরু হওয়া ‘অপারেশন ডেভিলহান্ট ফেইজ-২’-এর আওতায় উল্লেখযোগ্য সাফল্য এসেছে। এই অভিযানে ১৭ ডিসেম্বর থেকে এ পর্যন্ত মোট ৯ হাজার ৯৯৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীগুলো সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে তিনি আরও বলেন, এ বিষয়ে কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না। সরকার ন্যায়বিচার নিশ্চিত করতে সম্পূর্ণভাবে বদ্ধপরিকর এবং দ্রুততম সময়ের মধ্যে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নির্বাচনের দিনেই গণভোট মানল ইসলামী সমমনা ৮ দল

গোপালগঞ্জে রণক্ষেত্র: এনসিপি’র গাড়িবহরে হামলা, ১৪৪ ধারা জারি

তথ্য ভবনে রহস্যজনক রাতের বৈঠক

যুক্তরাষ্ট্র কি শক্তি খাটিয়ে হরমুজ প্রণালি চালু করতে পারবে, এতে মার্কিন বাহিনীর ঝুঁকি কী কী

ডাকসু নির্বাচনে মোবাইল-ব্যাগসহ ইলেকট্রনিক সামগ্রী নিষিদ্ধ

এনসিপি থেকে পদত্যাগ, স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তাসনিম জারা

বিশ্ববাজারে তেলের দাম ৩ শতাংশ বাড়ল

খালেদা জিয়ার আরোগ্য কামনায় উপদেষ্টা পরিষদের দোয়া-মোনাজাত

ট্রাম্প-স্টারমার ফোনালাপ: হরমুজ প্রণালীতে ‘টোল’ নিয়ে নতুন বিতর্ক

ফিলিস্তিনি ভূখণ্ডে নিরস্ত্র পুলিশ মোতায়েন করল জার্মানি