শনিবার , ৫ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

‘সিফাতকে ছেড়ে দিন’, সরকারের প্রতি শফিকুর রহমানের আহ্বান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৫, ২০২৬ ১২:৩৭ অপরাহ্ণ

Spread the love

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তুলে প্রধানমন্ত্রীসহ সরকার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের গালিগালাজ করে ফেসবুকে ভিডিও প্রকাশের অভিযোগে গ্রেপ্তার কলেজ শিক্ষার্থী সিফাত আব্দুল্লাহকে ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে মতিঝিলে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী শান্তিপূর্ণ লংমার্চের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান বলেন, অতিষ্ঠ ও বিরক্ত হয়ে সিফাত নামে এক তরুণ কিছু কথা বলেছিলেন। এর জেরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সিফাতকে দ্রুত ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, তাকে আটকে রাখলে পরিস্থিতি ভিন্ন দিকে যেতে পারে।

তিনি আরও বলেন, সিফাতের ব্যবহৃত ভাষাকে তারা সমর্থন করেন না। তবে যে বিষয়ে তিনি প্রতিবাদ করেছেন, সেই বিষয়ে দেশের মানুষ প্রয়োজনে তার সঙ্গে একাত্ম হয়ে প্রতিবাদ জানাবে।

জামায়াত আমির বলেন, ১১ দলীয় ঐক্যের ঘোষিত ছয় দফা দাবির পাশাপাশি সপ্তম দাবি হিসেবে দেশে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার বিষয়টি যুক্ত করা হবে। কোনো চাঁদাবাজ ও দুর্নীতিবাজের অস্তিত্ব বাংলাদেশে বরদাস্ত করা হবে না বলেও তিনি মন্তব্য করেন।

সিফাত আব্দুল্লাহকে গ্রেপ্তারের ঘটনায় তার বক্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। এদিকে তার বিরুদ্ধে করা মামলার আইনগত প্রক্রিয়া এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের দিকে নজর রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাইফের ওপর ছুরিকাঘাত, কোথায় ছিলেন কারিনা?

আগামীকাল হচ্ছে না শাকসু নির্বাচন: হাইকোর্টের চার সপ্তাহের স্থগিতাদেশ

মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি, এখন কে?

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় রেকর্ড ৩৩০.৮ মিমি বৃষ্টি

প্রশ্নফাঁস : আবেদ আলী ও তার ছে‌লের ব্যাংক হিসাব জব্দ

প্রবাসীদের রেমিটেন্সেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

পুলিশের নতুন রূপরেখা: ১৮০ দিনের কর্মসূচি ও ৯টি নতুন ইউনিট গঠন

প্রধান উপদেষ্টার সঙ্গে অ্যামনেস্টির সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ

নির্বাচনের আগে ইসলামকে রাজনৈতিকভাবে ব্যবহার বন্ধের আহ্বান বিএনপির সালাহউদ্দিনের