মঙ্গলবার , ১৮ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নির্বাচনের আগে আনসারদের জন্য ১৭ হাজার নতুন শটগান কেনার সিদ্ধান্ত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৮, ২০২৫ ৮:২৮ পূর্বাহ্ণ

Spread the love

জাতীয় নির্বাচনের আগে নিরাপত্তা জোরদারে আনসার বাহিনীর জন্য ১৭ হাজার নতুন শটগান কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে বিষয়টি জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, আনসারদের বর্তমান অস্ত্রগুলো বেশ পুরোনো, তাই জরুরি ভিত্তিতে নতুন অস্ত্র ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আগে পরিকল্পিত ৪০ হাজার বডি-অন ক্যামেরা কেনার সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। এবার আর সব ভোটকেন্দ্রে এই ক্যামেরা দেওয়া হবে না; বরং শুধুমাত্র ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে দেওয়া হবে। স্বচ্ছতা বজায় রেখে এসব কেনা হবে বলে আশ্বাস দেন উপদেষ্টা। ইসি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে চাহিদা নির্ধারণ করবে।

এছাড়া বৈঠকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়।

  • চাহিদা বাড়ায় এক কোটি ই-পাসপোর্ট বই কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
  • চলমান ঘাটতি বিবেচনায় ইপিআই টিকা ক্রয় করা হবে।
  • রোজার আগে বাজার স্থিতিশীল রাখতে চাল ও গম আমদানি করার সিদ্ধান্তও জানানো হয়েছে।

উপদেষ্টা বলেন, নির্বাচনের আগে নিরাপত্তা, টিকা, পাসপোর্ট বইসহ প্রয়োজনীয় ক্ষেত্রে সরবরাহ ঘাটতি না থাকে—সেই লক্ষ্যেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শপথ নেবে না ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা : এনসিপি

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে বিএনপির কর্মসূচি ঘোষণা

চাঁদাবাজিতে কর্মসংস্থান হলেও সম্মান আনে না: জামায়াত আমির

ইনশাআল্লাহ সময়মতো নির্বাচন হবে: সিইসি

হাদির জানাজায় প্রধান উপদেষ্টা ও শীর্ষ নেতারা

এনার্জি সেক্টরে প্রাইভেট প্রতিষ্ঠানের বিনিয়োগ অত্যন্ত জরুরি: জ্বালানিমন্ত্রী

ডিসি নিয়োগে দুর্নীতির অভিযোগ তদন্ত কমিটি গঠন

ফের সংঘর্ষে জড়াল ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা

ন্যাম বৈঠকে যোগ দিতে উগান্ডা গেলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

জাতিসংঘ সদর দফতরে স্বরাষ্ট্রমন্ত্রী সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের বৈঠক