শনিবার , ২৭ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ভোটার তালিকায় নাম নিবন্ধন করলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৭, ২০২৫ ৭:২৪ পূর্বাহ্ণ

Spread the love

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার (২৭ ডিসেম্বর) সকালে শহীদ ওসমান হাদি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত শেষে নির্বাচন কমিশন ভবনে যান। সেখানে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের জন্য ফিঙ্গারপ্রিন্ট, চোখের আইরিশ ও বায়োমেট্রিক তথ্য প্রদান করেন।

এর আগে তিনি ও তার কন্যা জায়মা রহমান অনলাইনে ভোটার হওয়ার আবেদন ফর্ম পূরণ করেন। এনআইডি অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এএসএম হুমায়ুন কবীর জানিয়েছেন, আবেদন করার ৭ ঘণ্টার মধ্যে তিনি জাতীয় পরিচয়পত্র হাতে পাবেন, তবে সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে এটি প্রদান করা হবে।

উল্লেখ্য, ২০০৭-২০০৮ সালে বাংলাদেশে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করা হয়। ২০০৮ সালে কারামুক্তির পর উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গমনকালে তারেক রহমান ভোটার তালিকায় নাম লেখাতে পারেননি। পরে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান দেশে এসে ভোটার তালিকায় নাম লেখান। তারেক রহমানের মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২০০৮ সালের ২৯ নভেম্বর ক্যান্টনমেন্টে ভোটার হন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ পুলিশের ৪ ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

পশ্চিমবঙ্গে সহিংসতা দমনে কঠোর পুলিশি তৎপরতা

উত্তর-পশ্চিম চীনে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

যুদ্ধবিরতি মানছে না ইসরাইল, লেবাননে ব্যাপক হামলা

কোরবানির হাটে জাল নোট রোধে বাংলাদেশ ব্যাংকের ১০ নির্দেশনা

১৫ শতাংশ বাড়ছে ভ্যাট নতুন বছরে বাড়বে সংসার খরচ

যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইরানের কোনো সর্বোচ্চ নেতা বেশি দিন টিকবেন না: ট্রাম্প

বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা বিচারককে সরিয়ে দেওয়া হয়েছে।

৬ নবজাতকের মৃত্যুর দায় আদ-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী

২০ জেলায় শৈত্যপ্রবাহ, তেঁতুলিয়ায় তাপমাত্রা ৬.৯ ডিগ্রি