রবিবার , ১০ মে ২০২৬ | ২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

কোরবানির হাটে জাল নোট রোধে বাংলাদেশ ব্যাংকের ১০ নির্দেশনা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ১০, ২০২৬ ১১:৩৭ পূর্বাহ্ণ

Spread the love

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশুর হাটে জাল নোটের অপতৎপরতা রোধ করতে দেশের সকল তফসিলি ব্যাংককে ১০টি বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রবিবার (১০ মে) কেন্দ্রীয় ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগ থেকে পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। মূলত পশুর হাটে ক্রেতা ও বিক্রেতাদের লেনদেন নিরাপদ করতেই অভিজ্ঞ ক্যাশ কর্মকর্তাদের মাধ্যমে বিনামূল্যে নোট যাচাই সেবা প্রদানের এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রধান নির্দেশনাগুলো: কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের অনুমোদিত হাটগুলোতে হাট শুরুর দিন থেকে ঈদের পূর্বরাত পর্যন্ত বিরতিহীনভাবে জাল নোট শনাক্তকরণ সেবা দিতে হবে। ঢাকার বাইরে যেখানে বাংলাদেশ ব্যাংকের অফিস নেই, সেখানে সোনালী ব্যাংকের চেস্ট শাখার মাধ্যমে বণ্টনকৃত দায়িত্ব অনুযায়ী ব্যাংকগুলোকে সেবা নিশ্চিত করতে হবে। এছাড়া প্রতিটি বুথে নোট কাউন্টিং মেশিনের মাধ্যমে টাকা গণনার সুবিধাও রাখতে হবে। ব্যাংকগুলোকে তাদের সমন্বয়কারী কর্মকর্তাদের তথ্য আগামী ১৭ মে’র মধ্যে ইমেইলের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকে পাঠাতে হবে এবং ঈদের আগ পর্যন্ত ব্যাংকের শাখাগুলোতে নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্বলিত ভিডিও চিত্র প্রদর্শন করতে হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত