শনিবার , ৩১ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সেন্সর ছাড়পত্র পেল দেশের প্রথম পূর্ণাঙ্গ এআই সিনেমা ‘গ্যাপ’

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৩১, ২০২৬ ১০:৪৫ পূর্বাহ্ণ

Spread the love

দেশের চলচ্চিত্র অঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে নির্মিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘গ্যাপ’। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড কোনো দৃশ্য কর্তন ছাড়াই সিনেমাটিকে প্রদর্শনের ছাড়পত্র দিয়েছে। ছবিটি দেখার পর বোর্ডের সদস্যরাও এর প্রশংসা করেছেন।

মাবরুর রশিদ বান্নাহর পরিচালনায় নির্মিত সিনেমাটিতে অভিনয় ও ভিজ্যুয়াল নির্মাণে যুক্ত রয়েছেন আর্ক শিহাব, মাবরুর রশিদ বান্নাহ, রিজভী রিজু, সিনথিয়া ইয়াসমিন নুপুর, মিষ্টি ঘোষ, মোমেনা চৌধুরী, সাইফুল ইসলাম রাফি ও জাহাঙ্গীর আলম।

নির্মাতা মাবরুর রশিদ বান্নাহর মতে, ‘গ্যাপ’ নিছক একটি চলচ্চিত্র নয়; বাংলা সিনেমার জগতে এটি ভিন্নধর্মী ও সাহসী পদক্ষেপ। সম্পূর্ণ এআই প্রযুক্তির সহায়তায় সিনেমাটি নির্মাণের পরিকল্পনা শুরুতে অনেকের কাছে অসম্ভব মনে হলেও পুরো দল কাজ চালিয়ে গেছে।

বিশ্বমানের বিভিন্ন এআই টুল ব্যবহার করে দীর্ঘ প্রচেষ্টার পর সিনেমাটির প্রতিটি দৃশ্য তৈরি করা হয়েছে। কোনো দৃশ্য কর্তন ছাড়াই ছাড়পত্র পাওয়াকে পুরো দলের জন্য বড় সাফল্য হিসেবে দেখছেন নির্মাতা। তাঁর বিশ্বাস, কম বাজেট ও সীমিত জনবল নিয়েও আন্তর্জাতিক মানের কাজ করা সম্ভব, যার উদাহরণ হয়ে উঠবে ‘গ্যাপ’।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিনেমাটির চিত্রনাট্য, চরিত্র সৃজন, অ্যানিমেশন, আবহসংগীত এবং ভিজ্যুয়াল ইফেক্টসের বড় অংশই তৈরি করা হয়েছে এআই প্রযুক্তির মাধ্যমে।

আকবর হায়দার মুন্না প্রযোজিত সিনেমাটি ৩১ অক্টোবর ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সর্বশেষ - অপরাধ