রবিবার , ২৭ অক্টোবর ২০২৪ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা বিচারককে সরিয়ে দেওয়া হয়েছে।

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৭, ২০২৪ ১১:৫৫ পূর্বাহ্ণ

Spread the love

গাজায় যুদ্ধপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা বিচারককে সরিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিসি এ ঘোষণা দেয়। এতে এই মামলার কার্যক্রম আরও পিছিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

গেল মে মাসে নেতানিয়াহু ও ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টসহ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের তিন নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আইসিসি। এই ব্যক্তিরা যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ করেছে এমন অভিযোগে ওই পরোয়ানা জারি করা হয়।

তবে সেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা রোমানিয়ান ম্যাজিস্ট্রেট লুলিয়া মোটোচকে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। আইসিসির বরাতে জেরুজালেম পোস্ট জানিয়েছে, তাকে সরিয়ে দেওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই ওই পদে নিয়োগ পেয়েছেন আইসিসির স্লোভেনিয়ান বিচারক বেটি হোলার।

এদিকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা চলছেই। গত দুই দিনে উপত্যকাটিতে নতুন করে অবিরাম হামলায় কমপক্ষে ৭৭ জন নিহত হয়েছেন। এতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৯২৪ জনে। ধারণা করা হচ্ছে, নিহতের সংখ্যা ৪৩ হাজার ছাড়িয়ে গেছে। কারণ, হামলার পর ধ্বংস্তূপের নিচে এখনও অনেকে আটকা। হতাহতদের উদ্ধার করা সম্ভব না হওয়ায় প্রকৃত সংখ্যা জানা যাচ্ছে না।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দ্রুতই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে: প্রেস সচিব

পরাজিত শক্তির ষড়যন্ত্র রোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

জামায়াতে ইসলামীর সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠক শুরু

বিশ্বকাপে বেলজিয়ামের সাথে মিশরের ড্র

ইসরায়েলের শঙ্কার কারণ: ইরানের গভীর পাহাড়ের নিচের পারমাণবিক স্থাপনা

ইরানে অস্থিতিশীলতা: ‘এই মুহূর্তে দেশ ছাড়ুন’ নির্দেশ যুক্তরাষ্ট্রের

অবকাঠামো উন্নয়ন ও অপচয় রোধে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: সড়কমন্ত্রী

বাংলাদেশের বৈদেশিক ঋণ ১০৪ বিলিয়ন ডলার ছাড়ালো

দক্ষিণ সুদানে হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর প্রাণহানি

সংসদে নিজেকে শহীদ পরিবারের সন্তান দাবি শফিকুর রহমানের