শনিবার , ৩১ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

মার্কিন নির্বাচনে আগাম ভোট দিয়েছেন ৪ কোটি ৩০ লাখের বেশি মানুষ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৩১, ২০২৬ ১০:০০ পূর্বাহ্ণ

Spread the love

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আর মাত্র কয়েক দিন বাকি। আগামী দুই বছরের জন্য কংগ্রেসের নিয়ন্ত্রণ কোন দলের হাতে থাকবে, তা নির্ধারণ করবে এই নির্বাচন। এরই মধ্যে আগাম ভোট দিয়েছেন ৪ কোটি ৩০ লাখের বেশি মার্কিন নাগরিক।

ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন গবেষণাগারের তথ্য অনুযায়ী, প্রতিদিন ৪০ থেকে ৫০ লাখ ভোট পড়ছে। আগাম ভোটের এই হার আগের বেশিরভাগ নির্বাচনের তুলনায় বেশি।

গবেষণাগারটির পরিচালক অধ্যাপক মাইক ম্যাকডোনাল্ড বলেন, টেক্সাসে গড়ে যে পরিমাণ ভোট পড়ে, এখন পর্যন্ত তার চেয়ে অনেক বেশি ভোটারের অংশগ্রহণ দেখা গেছে। হিস্পানিক সম্প্রদায়ের মধ্যেও স্বাভাবিকের তুলনায় বেশি ভোটার আগাম ভোট দিয়েছেন।

সামগ্রিক ভোটদানের হার ২০২০ সালের নির্বাচনকে ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমনকি ২০১৮ সালের মধ্যবর্তী নির্বাচনের ভোটার উপস্থিতিকেও ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওই নির্বাচনে ১৯১৪ সালের পর মধ্যবর্তী নির্বাচনে সর্বোচ্চ ভোটার উপস্থিতির রেকর্ড তৈরি হয়েছিল।

ম্যাকডোনাল্ড জানান, টেক্সাসে ইতোমধ্যে ২০২২ সালের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোটের সংখ্যা ছাড়িয়ে গেছে। ওই বছর রাজ্যটিতে প্রায় ১৭ লাখ ৫০ হাজার আগাম ভোট পড়েছিল। এবার সেখানে ৫৮ লাখেরও বেশি ভোট পড়েছে। গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজ্য হিসেবে টেক্সাসের ভোটের ফল কংগ্রেসের নিয়ন্ত্রণ নির্ধারণে ভূমিকা রাখতে পারে।

যেসব রাজ্যে ভোটারদের দলীয় পরিচয় নিবন্ধন করতে হয়, সেখানকার তথ্য অনুযায়ী, ডেমোক্র্যাটদের আগাম ভোটের সংখ্যা বেড়েছে। অন্যদিকে, রিপাবলিকানদের আগাম ভোটের সংখ্যা ২০২২ সালের তুলনায় প্রায় একই রয়েছে।

ম্যাকডোনাল্ড বলেন, কোনো নির্দিষ্ট দলের সঙ্গে নিজেদের যুক্ত না করা ভোটারদের মধ্যেও আগাম ভোটদানের হার বেড়েছে। তবে তারা কোন প্রার্থীকে ভোট দিয়েছেন, তা এসব তথ্য থেকে জানা যায় না।

বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, আগাম ভোটের ৪৪ শতাংশ দিয়েছেন ডেমোক্র্যাটরা, ৩১ দশমিক ২ শতাংশ রিপাবলিকানরা এবং ২৪ দশমিক ৭ শতাংশ ভোট দিয়েছেন দলীয় পরিচয়হীন ভোটাররা। তবে এই পরিসংখ্যান কেবল সেই প্রায় অর্ধেক রাজ্যের ক্ষেত্রে প্রযোজ্য, যেখানে ভোটারদের দলীয় পরিচয় নিবন্ধন বাধ্যতামূলক।

তিনটি রাজ্য—নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া ও ফ্লোরিডায় ভোটারদের নিবন্ধনের সময় জাতিগত পরিচয় উল্লেখ করতে হয়। এসব রাজ্যের তথ্য অনুযায়ী, হিস্পানিক ও কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের আগাম ভোট বেড়েছে। অন্যদিকে, শ্বেতাঙ্গ ভোটারদের অংশগ্রহণ ২০২২ সালের আগাম ভোটের পরিসংখ্যানের কাছাকাছি রয়েছে।

ম্যাকডোনাল্ডের ভাষ্য, অশ্বেতাঙ্গ সম্প্রদায়গুলো প্রায়ই ডেমোক্র্যাটিক জোটের অংশ হয়ে থাকে, আর শ্বেতাঙ্গদের একটি বড় অংশ রিপাবলিকান জোটের সমর্থক।

টেক্সাসে ভোটারদের দলীয় পরিচয় বা জাতিগত পরিচয় নিবন্ধন করতে হয় না। তবে তথ্য বিশ্লেষণে দেখা গেছে, মেক্সিকো সীমান্তবর্তী কয়েকটি কাউন্টিতে ভোটার উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এসব কাউন্টির ৯০ শতাংশের বেশি বাসিন্দা হিস্পানিক।

ম্যাকডোনাল্ড বলেন, ওই কাউন্টিগুলোর কয়েকটিতে শুধু আগাম ভোটের সংখ্যাই ২০২২ সালের মোট ভোটার উপস্থিতিকে ছাড়িয়ে যেতে পারে।

সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে আগাম ভোটের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কোভিড মহামারির সময় আরও বেশি রাজ্যে সরাসরি কেন্দ্রে এবং ডাকযোগে আগাম ভোট দেওয়ার সুযোগ চালু হওয়ায় এ প্রবণতা জোরালো হয়।

২০২০ সালের নির্বাচনে, যখন ভোটাররা প্রেসিডেন্ট ও আইনপ্রণেতা নির্বাচন করেছিলেন, তখন মোট ভোটের দুই-তৃতীয়াংশের বেশি আগাম পড়েছিল। এসব আগাম ভোটের প্রায় অর্ধেক দেওয়া হয়েছিল ডাকযোগে।

ম্যাকডোনাল্ড জানান, এখন ভোটারদের মধ্যে সরাসরি কেন্দ্রে গিয়ে আগাম ভোট দেওয়ার প্রবণতা বাড়ছে। পাশাপাশি আগের নির্বাচনগুলোর তুলনায় তারা আরও আগে ডাকযোগে ব্যালট ফেরত দিচ্ছেন।

তার ধারণা, ডাকযোগে ভোটদান নিয়ে উদ্বেগের কারণে এমন পরিবর্তন হতে পারে। তবে এর পেছনে নির্দিষ্ট কোনো কারণ চিহ্নিত করার মতো তথ্য নেই। তিনি উল্লেখ করেন, ভুলের কারণে ডাকযোগে দেওয়া ভোট বাতিল হওয়ার আশঙ্কা থাকে। এ ছাড়া মার্কিন ডাক পরিষেবার কার্যক্রমে হস্তক্ষেপ নিয়েও কিছু ভোটারের উদ্বেগ রয়েছে।

কিছু স্থানীয় কর্তৃপক্ষ ইতোমধ্যে আগাম ভোটের রেকর্ড গড়ার কথা জানিয়েছে। বৃহস্পতিবার মিনিয়াপোলিস শহর জানায়, প্রেসিডেন্ট নির্বাচন ছাড়া অন্য কোনো নির্বাচনে শহরটিতে আগাম ভোটের নতুন রেকর্ড তৈরি হয়েছে।

আগামী ৩ নভেম্বর মঙ্গলবারের নির্বাচনের আগে রাজ্যগুলো ধাপে ধাপে আগাম ভোটের সুযোগ বন্ধ করে দিচ্ছে। ফলে নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে, আগাম ভোটের সংখ্যা বৃদ্ধির গতি তত কমে আসবে।

সূত্র: বিবিসি বাংলা

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সেহরি-ইফতার ও তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুতের নির্দেশ প্রধানমন্ত্রীর

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা: গৃহকর্মীর স্বামী রাব্বির স্বীকারোক্তি

বিরোধী দল নামের তালিকা দিলেই জুলাই সনদের পথ ধরে হাঁটব: আইনমন্ত্রী

ট্রাইব্যুনালে বিএনপি নেতা ফজলুর রহমানকে হাজিরার নির্দেশ

সুষ্ঠু নির্বাচনে রাজনৈতিক দলের ভূমিকাই সবচেয়ে বড়: সিইসি

তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, বন্যা শঙ্কা

ইসলামী আন্দোলনের সিদ্ধান্তের অপেক্ষায় জামায়াতসহ ১০ দল

বর্তমান সংস্কার কি এনসিপিকে ক্ষমতায় আনার জন্য?

ইরানের ওপর ধৈর্য হারাচ্ছেন ট্রাম্প: সমঝোতার জন্য তেহরানকে শেষ বার্তা

বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান