বুধবার , ১৭ ডিসেম্বর ২০২৫ | ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে বিএনপির কর্মসূচি ঘোষণা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৭, ২০২৫ ১১:২৫ পূর্বাহ্ণ

Spread the love

দীর্ঘ ১৮ বছর নির্বাসিত জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘আমার ভাবনায় বাংলাদেশ : জাতীয় রিল মেকিং প্রতিযোগিতা’

গতকাল বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির নতুন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন। তিনি জানান, প্রতিযোগিতাটি ১৬ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে। এতে অংশগ্রহণকারীদের এক মিনিটের রিল তৈরি করতে হবে, যা নির্ধারিত ১১টি থিমের যেকোনো একটির ওপর ভিত্তি করে হতে হবে।

ড. মাহদী আমিন বলেন, প্রতিযোগিতায় সেরা ১০ জন অংশগ্রহণকারী একটি অনুষ্ঠানে তারেক রহমানের সঙ্গে একান্ত আলাপের সুযোগ পাবেন। থিমগুলোর মধ্যে রয়েছে—ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য, কর্মসংস্থান, শিক্ষা, পরিবেশ, আমি যেমন দেশ চাই, ক্রীড়া, ইমাম ও মুয়াজ্জিনের সম্মান, প্রবাসী এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ।

সংবাদ সম্মেলনে নতুন কার্যালয় প্রসঙ্গে তিনি বলেন, এটি বিএনপির অফিস; একে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ব্যক্তিগত কার্যালয় বলা ঠিক নয়। ভবিষ্যতে দলের নির্বাচনি কার্যক্রমও এখান থেকেই পরিচালিত হবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, ড. জিয়াউদ্দিন হায়দার, ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য সায়মুন পারভেজ এবং মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত