রবিবার , ১০ মে ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

পর্যাপ্ত মজুত সত্ত্বেও কারসাজিতে অস্থির মসলার বাজার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ১০, ২০২৬ ৩:২৪ পূর্বাহ্ণ

Spread the love

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে পর্যাপ্ত মসলা মজুত থাকলেও অসাধু সিন্ডিকেটের কারসাজিতে দাম আকাশচুম্বী হয়ে উঠেছে। সরবরাহ স্বাভাবিক থাকা সত্ত্বেও ডলার সংকট ও মধ্যপ্রাচ্যের অস্থিরতার অজুহাত দেখিয়ে গত দুই মাসে এলাচ, জিরা ও লবঙ্গসহ প্রায় সব ধরনের মসলার দাম কয়েক গুণ বাড়ানো হয়েছে। বিশেষ করে এলাচের দাম কেজিতে ২ হাজার টাকা থেকে বেড়ে ৪ হাজার ৫০০ টাকা পর্যন্ত ঠেকেছে। খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে পর্যাপ্ত মজুতের দাবি করা হলেও খুচরা বাজারে পৌঁছাতে সেই দাম অরাজকতার রূপ নিচ্ছে।

পাইকারি ও খুচরা বাজারের এই বিশাল ব্যবধান সাধারণ ক্রেতাদের নাভিশ্বাস তুলছে। অনুসন্ধানে দেখা গেছে, পাইকারি বাজারে যে জায়ফল ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে, খুচরা বাজারে তা দ্বিগুণ দামে অর্থাৎ ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে জিরা ও দারুচিনির দামেও কেজিপ্রতি ২০০ থেকে ৩০০ টাকার ব্যবধান দেখা যাচ্ছে। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এই কৃত্রিম সংকটের জন্য সিন্ডিকেটকে দায়ী করে নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছে। কোরবানির ঈদের আগে বাজার নিয়ন্ত্রণে কঠোর প্রশাসনিক হস্তক্ষেপ না থাকলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

যুদ্ধবিরতি মানছে না ইসরাইল, লেবাননে ব্যাপক হামলা

ইসরায়েল-ইরান সংঘাত: তেহরানে অস্ট্রেলিয়ান দূতাবাস বন্ধ

‘বাধা সত্ত্বেও নির্বাচন হবেই: আমান উল্লাহ আমান’

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল

জঙ্গি-সন্ত্রাসীরা পলাতক, নির্বাচন নিয়ে শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

পেশাগত যোগ্যতা ও যোগ্যতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কড়া বার্তা প্রধানমন্ত্রীর

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কঠোর নির্দেশ প্রধান উপদেষ্টার

দোয়ায় সুস্থ হয়ে খালেদা জিয়া আবারো ফিরবেন’—রিজভী

খালেদা জিয়ার কবর জিয়ারতে জিয়া উদ্যানে নেতাকর্মীদের ভিড়

সার্টিফিকেশন বোর্ডে প্রশংসিত ‘নয়া মানুষ’ মুক্তি এ বছরই