মঙ্গলবার , ১২ মে ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ঈদে প্রতিটি ট্রেনে নারীদের জন্য আলাদা কামরা বরাদ্দের নির্দেশ হাইকোর্টের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ১২, ২০২৬ ৪:১৫ অপরাহ্ণ

Spread the love

পবিত্র ঈদুল আজহায় নারী যাত্রীদের নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে প্রতিটি যাত্রীবাহী ট্রেনে একটি নির্দিষ্ট কামরা (বগি) বরাদ্দ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (১২ মে) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক সম্পূরক আবেদনের প্রেক্ষিতে এই আদেশ প্রদান করেন। আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আজমল হোসেন খোকন।

শুনানিতে আইনজীবী উল্লেখ করেন, ১৮৯০ সালের রেলওয়ে আইনের ৬৪ ধারা অনুযায়ী প্রতিটি ট্রেনে নারীদের জন্য পৃথক কামরা রাখার আইনি বাধ্যবাধকতা রয়েছে। বিশেষ করে ৫০ মাইলের বেশি পথ অতিক্রমকারী ট্রেনের ক্ষেত্রে ওই কামরার সঙ্গে একটি শৌচাগার সংযুক্ত থাকার বিধানও রয়েছে। দীর্ঘ সময় ধরে আইনের এই বিধানটি কার্যকর না হওয়ায় ২০২১ সালে আইনজীবী মমতাজ পারভীন একটি রিট আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে আদালত ইতিপূর্বে রুল জারি করেছিলেন।

আইনজীবী মো. আজমল হোসেন খোকন জানান, যেহেতু মূল রুলটি এখনও বিচারাধীন, তাই আসন্ন ঈদে ঘরমুখো নারী যাত্রীদের ভোগান্তি ও কষ্ট লাঘবে এই অন্তর্বর্তীকালীন নির্দেশনা চাওয়া হয়েছিল। আদালত আবেদনটি মঞ্জুর করে ঈদুল আজহার সময় প্রতিটি ট্রেনে আলাদা বগি বরাদ্দের নির্দেশ দিয়েছেন। রেলওয়ে আইনের ১১৯ ধারা অনুযায়ী, নারীদের জন্য সংরক্ষিত এই কামরায় বিনা অনুমতিতে কোনো পুরুষ প্রবেশ করলে জরিমানার বিধানও রয়েছে, যা এখন থেকে কঠোরভাবে পালনের পথ প্রশস্ত হলো।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গ্যাস-সংকট সমাধানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সহযোগিতা চাইলেন তারেক রহমান

জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে ঐকমত্য হয়নি সংসদে

জাতিসংঘে সিরীয় প্রেসিডেন্ট: ইসরায়েলের হামলা নতুন সংকট ডেকে আনছে

ছুটির দিনে প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডা. শফিকুরের প্রস্তাব ও ডাকসুর সাড়াদান

আওয়ামী লীগের নৌকা প্রতীক ইসি ওয়েবসাইট থেকে অপসারিত

ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনের ডাক: মির্জা ফখরুলের নতুন চ্যালেঞ্জের ঘোষণা

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূলের সম্ভাব্য দুর্বলতার ৮টি নেপথ্য কারণ

৫ মামলায় জামিন চাইলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

কনস্টাসের দিকে তেড়ে গেলেন বুমরাহ, সিডনিতে উত্তাপ