শনিবার , ১৩ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ওমান উপসাগরে তেলবাহী ট্যাঙ্কার জব্দ, বাংলাদেশিসহ ১৮ নাবিক আটক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৩, ২০২৫ ৬:২১ পূর্বাহ্ণ

Spread the love

ওমান উপসাগরের উপকূল থেকে একটি তেলবাহী ট্যাঙ্কার আটক করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, জাহাজটিতে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মোট ১৮ জন নাবিক রয়েছেন।

শুক্রবার দিনগত রাতে হরমুজগান প্রদেশের উপকূলীয় এলাকায় ট্যাঙ্কারটি আটক করা হয়। ফার্স সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ট্যাঙ্কারটিতে প্রায় ৬০ লাখ লিটার ডিজেল ছিল এবং এটি অবৈধভাবে জ্বালানি পাচারে জড়িত ছিল বলে ইরানের অভিযোগ।

ইরানি কর্মকর্তারা জানান, আটক হওয়ার আগে জাহাজটি ইচ্ছাকৃতভাবে তার সব নেভিগেশন সিস্টেম বন্ধ করে রেখেছিল। ইরানি নৌ ও নিরাপত্তা বাহিনী নিয়মিতভাবে উপসাগরীয় এলাকায় জ্বালানি পাচারের অভিযোগে এ ধরনের অভিযান চালিয়ে থাকে।

উল্লেখ্য, ইরানে জ্বালানির দাম বিশ্বের তুলনায় অনেক কম হওয়ায় প্রতিবেশী ও অন্যান্য দেশে তা চোরাচালান করা অত্যন্ত লাভজনক বলে মনে করা হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শিক্ষা খাতে আমূল পরিবর্তনের রোডম্যাপ: সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা

তুষারঝড় ‘ফার্ন’-এর তাণ্ডবে কাঁপছে নিউইয়র্ক: ৫ জনের মৃত্যু, বিদ্যুৎহীন লাখো মানুষ

ক্ষুধার্ত ফিলিস্তিনি শিশুকে গুলি: ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে সরব সাবেক মার্কিন কর্মকর্তা

মিরপুরে প্রকাশ্য দিবালোকে গুলি করে ২২ লাখ টাকা ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

ধর্ষণ রোধে সব মন্ত্রণালয়কে সমন্বিত পদক্ষেপের নির্দেশ

২০২৬ হজের জন্য তিন সরকারি প্যাকেজ ঘোষণা

‘জিরো রিটার্ন’ অবৈধ, সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড হতে পারে: এনবিআর

ট্রাম্পের চরম হুঁশিয়ারি: “আজ রাতে একটি গোটা সভ্যতার মৃত্যু হবে”

বিএনপির ফোকাস এখন ইশতেহারে

চট্টগ্রামে ৫ ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ ও আমানত ফেরতের দাবি