শনিবার , ১ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নির্বাচনের আগে ইসলামকে রাজনৈতিকভাবে ব্যবহার বন্ধের আহ্বান বিএনপির সালাহউদ্দিনের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১, ২০২৫ ৩:১১ অপরাহ্ণ

Spread the love

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশের নির্বাচনের আগে কিছু রাজনৈতিক দল ইসলামকে ব্যবহার করে রাজনৈতিক সুবিধা নিতে চায়, যা দেশের জন্য ক্ষতিকর। শনিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের ইসদাইরে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে কাসেমী পরিষদ আয়োজিত ‘আজমাতে সাহাবা’ সমাবেশে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন বলেন, “আমরা মদিনার ইসলামের চর্চা করি, মওদুদীর ইসলামের অনুসারী নই। যারা ফেতনা সৃষ্টি করে বিভেদ তৈরি করতে চায়, তাদের থেকে দূরে থাকতে হবে। ইসলাম নিয়ে রাজনীতি করা উচিত নয়।” তিনি আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকার ইসলাম, মুসলিম ও আলেম বিদ্বেষী রাজনীতি করতো এবং তাদের নির্মম পতন হয়েছে। তাই আমাদের উচিত আদর্শের রাজনীতি চালু করা এবং ভালো রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করা।

সমাবেশে নারায়ণগঞ্জ জেলা জমিয়তে ওলামা ইসলামের সভাপতি মুফতি মাওলানা মনির কাশেমী সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের খলিল আহমাদ কুরাইশী, জমিয়তে ওলামা ইসলামের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব নাসিরউদ্দিন মনির, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী আবু জাফর আহমেদ বাবুল প্রমুখ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নির্বাচিত হলে জুলাই যোদ্ধাদের সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি ফখরুলের

স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজা সম্পন্ন: প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

দিল্লিকে নোট ভারবাল পাঠিয়ে হাসিনা–কামালকে ফেরত আনার উদ্যোগ

পদত্যাগকারীদের বিষয়ে যা বললেন নাহিদ

পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের কাছে দাবি: হস্তান্তর করুন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের

হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে

হাসিনাসহ তিন আসামির রায় সামনে, রাজধানীতে কড়া নিরাপত্তা

শাহজালাল বিমানবন্দরে বোমার হুমকি, কাঠমান্ডুগামী বিমানের ফ্লাইট বাতিল

পরিস্থিতি স্বাভাবিক হলে সব ধরনের ভারতীয় ভিসা চালু হবে

ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের দাবি তারেক রহমানের